আবারো জয়ের রাস্তায় বেঙ্গালুরু, ঘরের মাঠে মুম্বাইকে হারালো তারা
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজস্থানের বিপক্ষে হারের পর আবারো জয়ের রাস্তায় আরসিবি। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট- রজত পতিদাররা । ম্যাচের সেরা ফিল সল্ট । ব্যর্থ গেল রাদারফোর্ড- হার্দিক পান্ডিয়ার লড়াই।
এদিন প্রথমে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিং জুটি ম্যাচের ঝড় তোলে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ফিল সল্ট ও বিরাট কোহলি । তাদের যখন প্রথম উইকেটের পতন হয় দলের রান তখন ১০.৫ ওভারে ১২০ । ৭৮ রানে আউট হন ফিল সল্ট । তিনি ফেরার তিন ওভার পরে আউট হয়ে যান বিরাট । ৩৮ বলে নিজের অর্ধশতরন সম্পন্ন করার পরেই হার্দিকের বলে আউট হন কোহলি । দলের রান তখন ১৮৫ । এরপর ব্যাট করতে আসেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার । তিনি ২০ বল খেলে ৫৩ রান করেন। আর টিম ডেভিড ১৬ বল খেলে ৩৪ রানে অপরাজিত থেকে যান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে আরসিবি।
২৪১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ওভার প্রতি ১০ করে তুলতে থাকে মুম্বাই । প্রথম উইকেটের পতন হয় ম্যাচের ৭.১ ওভারে । ২২ বলে ৩৭ রান করে আউট হয়ে যান রায়ান রিক্লেনটন । রোহিত শর্মা ১৩ বলে ১৯ করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন । সূর্য কুমার যাদবের সংগ্রহ ২২ বলে ৩৩ রান। আজকেও ব্যর্থ হন তিলক বর্মা। গুরুত্ব পূর্ণ এই ম্যাচে তার সংগ্রহ মাত্র এক রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শেরফান রাদারফোর্ড মুম্বাই কে ম্যাচ জেতানোর জন্য জোরদার চেষ্টা করেন । হার্দিক ২২টি বল খেলে ৪০ রানে আউট হন । রাদারফোর্ড ৩১ বলে ৭১ রানে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন । হার্দিক আউট হওয়ার পরেই মুম্বাইয়ের পরবর্তী ব্যাটারা প্রয়োজনীয় রান তুলতে পারেননি। যার কারনে ম্যাচ হারতে হয় মুম্বাইকে।
এবারের আইপিএলে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই । সেটাও এসেছে এই সিজনের তাদের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে। বর্তমানে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে তারা তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৬ই এপ্রিল পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে।
