ঘরের মাঠে গুজরাট টাইটানসের কাছে হারলো লখনউ
কিউ ইন্ডিয়া বাংলা :- টানা দুই ম্যাচে জয়ের পর অবশেষে থেমে গেল লখনৌয়ের বিজয় রথ । হায়দ্রাবাদ ও কলকাতার বিরুদ্ধে জয়ের পর গুজরাটের কাছে হারলো তারা । এদিন ৮ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটানস।
আজ প্রথমে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্ট। ব্যাট করতে নেমে তাদের রানের গতি পাওয়ারপ্লের মধ্যে একটু বেশি ছিল । তারপর তা কমতে থাকে। যদিও তার মধ্যে মিচেল মার্শ (১১) , ঋষভ পান্থ (১৮) এর উইকেট হারায় তারা । দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন এইডেন মার্করাম । গুজরাটের বোলারদের দাপটে বাকিরা কেউ সেভাবে ভালো খেলতে পারেনি। গত ম্যাচের দুই সফল ব্যাটার আয়ুশ বাদোনি ও মুকুল চৌধুরী আজকে যথাক্রমে ৯ ও ১৮ । এদিনও ব্যর্থ হলেন নিকোলাস পুরান , ২১ টি বল খেলে তিনি ১৯ রান করেন যা টি টোয়েন্টি ক্রিকেটে মানানসই নয় । শেষের দিক মহম্মদ শামি ৫ বলে ১২ রান না করলে লখনউ এর রান ১৬০ পার হতো না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে লখনউ সুপার জায়ান্ট।
১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাচের ৫.১ ওভারে প্রথম উইকেটের পতন ঘটে গুজরাটের। ১৪ বলে ১৫ রান করে আউট হয়ে যান সাই সুদর্শন । প্রথম উইকেটের পতন হলেও দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক শুভমন গিল ও জস বাটলার । এরা দুজন যথাক্রমে ৫৬ ও ৬০ রান করে আউট হন । বাটলারের উইকেটটি পড়ার পর তখনো ৩০ রান বাকি ছিল। এরপর ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওটিয়া বাকি রান তুলে দেন । দুজনেই যথাক্রমে ২১ ও ১০ রানে অপরাজিত থাকেন ।
এদিনের জয়ের পর পয়েন্ট তালিকায় অনেকটা লাফ দিল গুজরাট টাইটানস। পাঁচ নম্বরে উঠে এলো তারা । পরবর্তী ম্যাচগুলোতে জয় পেলে তারা প্রথম চারে ঢুকে পড়বে । তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৭ই এপ্রিল কলকাতার বিরুদ্ধে।
