ঝড়-বৃষ্টিতে মিলবে স্বস্তি নাকি, গরমে হাঁসফাঁস!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ চৈত্র মাস শেষের দিকে। নতুন বছরের অপেক্ষা আর মাত্র এক দিনের। ঝড়-বৃষ্টির মধ্যে দিয়ে আরামে চৈত্র কাটলেও, বৈশাখ এতো আরামে কাটবে না বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাঁরা আগেই জানিয়েছিলেন দিয়েছে, এখনই গরম কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও চড়বে। ফলে নববর্ষের দিনেও হাঁসফাঁস গরমের যুক্ত হওয়া প্রায় নিশ্চিত। তবে বিকেলের পর থেকে বেশ কয়েকটি জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। তবে তাতে গরমের থেকে রেহাই পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিনের মধ্যে ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। বরং তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। সোমবার দিনের তাপমাত্রাও স্বাভাবিক বা তার উপরে উঠতে পারে। আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা জারি করা হয়েছে।
শুধু পশ্চিমের জেলাগুলিতেই নয় উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২-৩ দিন এমন আবহাওয়া জারি থাকবে।
