আজকের দিনেতিলোত্তমা

রোবটের সাহায্যে দূরে থেকে সার্জারি করে নজির গড়ল কলকাতার বেসরকারি হাসপাতাল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- নজির তৈরি করল কলকাতার একটি বেসরকারি হাসপাতাল । দেড় হাজার কিলোমিটার দূরে বসে অস্ত্রোপচার করলেন করলেন গড়িয়াহাট লাগোয়া ট্রাঙ্গুলার পার্কের ফরটিস হাসপাতালে এক চিকিৎসক । গল্প নয় এটাই সত্যি । পূর্ব ভারতের প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় বার এই নজির তৈরি হলো ।

হাসপাতাল সূত্রের দাবি, এই পদ্ধতিতে তিনটি জটিল ইউরোলজিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে রোবট সহায়ক টেলি সার্জারির মাধ্যমে । অভিনব এই অস্ত্রোপচার এর সময় রোগী এবং চিকিৎসক একই শহরে ছিলেন না । প্রথম দুই ক্ষেত্রে রোগীরা ছিলেন কলকাতার ফরটিস হাসপাতালে, কিন্তু অপারেশন পরিচালনা করেন ১৫০০ কিলোমিটার দূরে নয়া দিল্লিতে বসে থাকা শল্য চিকিৎসকরা । অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে ছিল রোবটিং আর্ম । রোবটের কনসোল ছিল দিল্লিতে যা নিয়ন্ত্রণ করছিলেন সার্জন। প্রথম ক্ষেত্রে কলকাতার এক মধ্যবয়স্ক মহিলার শরীরে বড় আকারে অ্যাড্রিনাল টিউমার ধরা পড়েছিল । যা গুরুত্বপূর্ণ রক্তনালী ও অঙ্গের কাছে ছিল বলে জানা গেছে দূরবর্তী রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে তা নির্মূল করা হয়েছে । দ্বিতীয় ক্ষেত্রে কলকাতার এক তরুণী শরীরে জন্মগত সমস্যার কারণে কিডনির জল নিষ্কাশনের বাধা সৃষ্টি হয়েছিল সেই জটিল সমস্যার সমাধানে রোবোটিক অস্ত্রোপচার করা হয়। দ্বিতীয় ক্ষেত্র ফরিদাবাদের এক সত্তর বছর বয়সী ব্যক্তির কিডনিতে প্রায় ৯ সেন্টিমিটার আকারের ক্যান্সার ধরা পড়ে। এটি তো দূরবর্তী টেলি সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হলো।

হাই স্পিডের ডেডিকেটেড ৫জি ইন্টারনেট সংযোগের রোবোটিক সার্জিক্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করে দেড় হাজার কিলোমিটার দূর থেকে অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসক। তৃতীয় ক্ষেত্রে রোগী ছিলেন ফরিদাবাদ কলকাতা থেকে চিকিৎসকরা অস্ত্রোপচার পরিচালনা করেন। বলেন কলকাতা দিল্লী ফরিদাবাদ তিনটি শহর জুড়ে এই টেলি সার্জারি সম্পন্ন হল । চিকিৎসকদের মতে এই প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে অত্যন্ত নিখুঁতভাবে অস্ত্র প্রচার করা সম্ভব এতে রোগীর যাতায়াতের ঝুঁকি কমে সম্ভাবনা সম্ভাবনা কম হয় এবং দ্রুত সুস্থ হওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *