আজকের দিনেবাংলার আয়না

MILAN PRADHAN: ভোটের দিনও জেলবন্দি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হেফাজত বাড়ল ৭ অক্টোবর পর্যন্ত

কিউ ইন্ডিয়া বাংলা, কাঁথি :- জেলেই কাটবে ভোট, মিলছে না মুক্তি (MILAN PRADHAN)। নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেস শিবিরে। জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল আদালত (MILAN PRADHAN)।

কাঁথি মহকুমা আদালত মিলন প্রধানের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করেছে (MILAN PRADHAN)। আগে ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত ছিল। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, অর্থাৎ ভোটের দিনও তাঁকে জেলেই থাকতে হবে।

গত সপ্তাহে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মঙ্গলবার রাজ্য সরকার কলকাতা হাই কোর্টে জানায়, যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন সেটি বাদে বাকি সব মামলা প্রত্যাহার করা হয়েছে। এরপরই জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মিলন প্রধান। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁর আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়।

অন্যদিকে, মিলন প্রধানের আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন জানিয়েছেন যাতে বাকি পাঁচটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ না করা হয়। তবে আপাতত ভোটের লড়াই জেল থেকেই লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *