আজকের দিনেভারত

Pune Incident: পুণে হত্যাকাণ্ড মামলায় জেল হেফাজত সিয়া ও তার প্রেমিকের, সাংবাদিকদের ‘অশ্লীল ভঙ্গি’ সিয়ার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  পুণে হত্যাকাণ্ড মামলায় দুই অভিযুক্ত সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন চৌধুরীকে জেল হেফাজতে পাঠাল আদালত। তাদের দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুণের একটি আদালত।  তার আগে পুলিশ তাঁকে নিজের বাড়িতে নিয়ে এলে বেরনোর সময় বাইরে জমায়েত সংবাদমাধ্যমের উদ্দেশে মধ্যমা দেখালেন সিয়া। যা প্রচলিত একটি অশ্লীল ভঙ্গিমা। ১৭ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, পুলিশের সঙ্গে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসছেন সিয়া।  কালো টি শার্ট পরেছিলেন সিয়া। ওড়নায় ঢাকা ছিল মুখ। চিত্রসাংবাদিকরা তার ছবি তোলার চেষ্টা করছেন সেটি দেখতে পেয়েই মধ্যমা দেখান সিয়া।

সিয়াদের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত দু’জনকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এম বিভূতের সামনে হাজির করা হয়। সরকারি পক্ষের কৌঁসুলি পুলিশি হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন রাখেন আদালতের কাছে। তার যুক্তি ছিল যে, দুই অভিযুক্তের মোবাইল ফোনে সাঙ্কেতিক ভাষায় যে কথাবার্তা হয়েছে, তার অর্থ উদ্ধারের পরেই তাদের হেফাজতে নেওয়া হোক।  ওই দুজনের আইনজীবীর আবেদন ছিল, ইতিমধ্যেই তাদের মক্কেলদের অনেকটা সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার জেল হেফাজতে পাঠানো হোক। শেষ পর্যন্ত তার আবেদনে সাড়া দেন বিচারক।

উল্লেখ্য, বিয়ে কথা হবার কথা ছিল সিয়া গোয়েল ও কেতন আগরওয়ালে। দুই পরিবারে সম্মতি, সর্বোপরি সিয়া ও কেতনের বাগদান পর্ব হয় ফেব্রুয়ারিতে। সিয়ার দাবি, পরিবারের চাপে এই বিয়েতে রাজি হয়েছিলেন তিনি, কিন্তু তিনি বিয়েটা করতে চাননি। সেই কথা নাকি কেতনকেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কেতন নাকি সেই কথায় গুরুত্ব দেননি, পরিবারের সম্মানের কথা ভেবে। সিয়ার আরও দাবি, পরিবারের চাপ এতটাই বেশি ছিল যে, তিনি বিয়েটা বাতিল করা তার পক্ষে সম্ভব হয়নি। এই কাজে তাকে মদত দিয়েছিলেন তার প্রেমিক চেতন। দুজনেই পরিকল্পনা করে কেতনকে খুন করেন। ছবি দিয়ে পা পিছলে পড়ে গেছেন, এই নিয়ে পুলিশকে বিভ্রান্ত করতে চাইলেও শেষমেশ সিয়ার কথার অসঙ্গতি থেকেই পুলিশের সন্দেহ হয়। তার পরেই সিয়া ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের দুজনকে জেল হেফাজতে পাঠানো হল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *