আজকের দিনেবিশ্ব

Pakistan Accident: পাকিস্তানে ভয়ঙ্কর দুর্ঘটনা, যাত্রীবাস উলটে প্রাণ কেড়ে নিল ৪০ জন যাত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  ভয়ঙ্কর দুর্ঘটনা পাকিস্তানে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে এক গিরিখাতে আছড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম আট। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে চলছিল কোয়েত্তা থেকে পেশোয়ারগামী একটি বাস। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।  জানা গেছে মোট  ৪৮ জন যাত্রী ছিল।  বাসটি ক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল। সেই কারণেই বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টাল সামলাতে না পেরে উলটে পড়ে যায় বাসটি।

জোর কদমে উদ্ধারকাজ চলছে। স্থানীয়  প্রশাসন দ্রুত এলাকায় গেছে। হাজির হয়ে গেছে অ্যাম্বুলেন্স।  খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী দলও পরে বাকিদের সঙ্গে যোগ দিয়েছে।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিথর দেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে সব মিলিয়ে ৩৬ জন যাত্রী ছিল। কিন্তু অন্য একটি বাস খারাপ হয়ে যাওয়ার ফলে ওই বাস থেকে ১২ জন যাত্রীকে ওই বাসটিতে তোলা হয়।  অতিরিক্ত যাত্রী থাকার ফলেই সহজেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মাসের প্রথমদিনই বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পাকিস্তান। ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে কোচিং সেন্টারের ছাদ ভেঙে পড়ে। ১৪ জন শিশুর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *