আজকের দিনেখেলা

বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর একটি ম্যাচ বাদে প্রত্যেকটি ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু রাজস্থানের বিরুদ্ধে হেরেছে তারা । বাকি সব ম্যাচে দাপট দেখিয়েছে আরসিবি। আজকে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। যারা এবারে দুটি ম্যাচ জিতেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই সিজনে এখনও চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচেই জয় পেয়েছে । ২০২৫ এর মতোই ২০২৬-এ এসেও একই আগ্রাসী মেজাজে খেলছে আরসিবি। প্রতিপক্ষকে হেলায় হারিয়েছে বিরাটের দল । অধিনায়ক রজত পাতিদার থেকে শুরু করে বিরাট কোহলি ,টিম ডেভিড, ফিল সল্ট প্রত্যেকেই একে একে রানে ফিরেছেন। আজকের ঘরের মাঠে লখনৌয়ের বিরুদ্ধে নামার আগে তাদের ব্যাটিং বিভাগ নিয়ে আরসিবি শিবিরে তেমন কোন চিন্তা নেই। তারা এই সিজনের প্রতিটি ম্যাচে ২০০ র উপরে রান করেছে । আরসিবির বোলিং বিভাগের অন্যতম ভরসার নাম জ্যাকব ডাফি। তিনি এখনো পর্যন্ত এই সিজনে ছয়টি উইকেট তুলেছেন । এছাড়া ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ভালো ফর্মে আছেন । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন আরসিবির বোলিং বিভাগ এই টুর্নামেন্টের সমস্ত দলের মধ্যে অন্যতম ইকোনোমিকাল । লখনউ ব্যাটারদের বিপক্ষে তারা কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের । প্রথম একাদশে আরসিবির খুব একটা পরিবর্তন হয়তো ঘটবে না।

অপরদিকে লখনউ সুপার জায়ান্ট এর কথা বলতে গেলে এই সিজনে তারা মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে। আজ পঞ্চম ম্যাচে চিন্নাস্বামীতে বিরাটদের ঘরের মাঠে তাদেরই প্রতিপক্ষ ঋষভ পান্থরা । মূলত ধারাবাহিকতার অভাবে ভোগাচ্ছে লখনউ শিবির কে। মিচেল মার্শ,আয়ুশ বাদোনি , অধিনায়ক ঋষভ এক ম্যাচে রান পাচ্ছেন তো পরের ম্যাচে ব্যর্থ হচ্ছেন। টুর্নামেন্টে ভালো ফলাফল করতে হলে ব্যাটিং বিভাগকে ধারাবাহিক হতে হবে। এছাড়া দলের অন্যতম ভরসা বলে যাকে মনে করা হচ্ছিল নিকোলাস পুরান এখনো পর্যন্ত তার যে আক্রমণাত্মক ছন্দ সেভাবে এখনো খেলতে পারেননি। যার কারনে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারছে না লখনউ। পুরানের ফর্মে ফেরা দলের জন্য অত্যন্ত জরুরী। লখনউ এর বোলিং বিভাগে ফাস্ট বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন । প্রিন্স যাদব, মহম্মদ শামি ভালো বোলিং করছেন যে ম্যাচে উইকেট পাচ্ছেন না সেখানে তারা রান চাপছেন। আজকের ম্যাচে আরসিবির বিস্ফোরক বাটারদের সামনে শামি ও প্রিন্স যাদব কেমন বোলিং করেন সেদিকে নজর থাকবে সকলের । লখনউ শিবিরের জন্য অন্যতম একটা খুশির খবর চোট সারিয়ে আজকে দলে কামব্যাক হতে পারে মায়াংক যাদব এর।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচটি আরসিবির ব্যাটিং লাইন আপ ও লখনৌয়ের বোলারদের মধ্যে একটা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। এবার দেখার অপেক্ষায় আজকের এই ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *