আজকের দিনেখেলা

COLOMBO TEST : দ্বিতীয় দিনেই বাজিমাত ভারতের! জুরেল-পন্থের ব্যাটে পাহাড়সমান রান, শুরুতেই মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:– কলম্বো টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই ভারতের নামে (COLOBO TEST) । প্রথম দিনের ৩০০ রানের ভিতের ওপর দাঁড়িয়ে লঙ্কা বাহিনীকে রীতিমতো চাপে ফেলে দিল শুভমান গিলের দল।

দ্বিতীয় দিনের সকাল থেকেই (COLOMBO TEST)আগ্রাসী মেজাজে ছিলেন দুই উইকেটকিপার-ব্যাটার। আগের দিনের চোটকে পাত্তা না দিয়েই ব্যাট হাতে নামেন ঋষভ পন্থ। ব্যথা নিয়েও ৮৯ বলে ৬৩ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে এক প্রান্ত আগলে রাখেন ধ্রুব জুরেল। ধৈর্য ও আগ্রাসনের মিশেলে ১৭৭ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। এটি তাঁর টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। প্রথম ইনিংসে ভারতের হয়ে আগেই সেঞ্চুরি করেছিলেন দেবদত্ত পাড়িক্কল (COLOMBO TEST) । লোয়ার অর্ডারে মানব সুতার ১৮ রান ও অভিষেককারী সারাংশ জৈন ৬ রান করে আউট হন। সব মিলিয়ে ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় শ্রীলঙ্কার (COLOMBO TEST) । ভারতের পেস ও স্পিনের যুগলবন্দিতে দিশেহারা লঙ্কান ওপেনাররা। দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে ১ রানে ফেরেন লাহিরু উদারা, পরের ওভারেই মানব সুতারের ঘূর্ণিতে ২ রানে আউট প্রভাত জয়সূর্য।

 

দ্বিতীয় দিনের শেষে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ মাত্র ৮ রান। এখনও ৪৯৫ রানে পিছিয়ে তারা। তৃতীয় দিনে এই চাপ সামলে লঙ্কানরা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *