আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Mohammed Shami : সাদা জার্সিকে বিদায় শামির ! টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলার তারকা পেসার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক :- শেষ পর্যন্ত আর পারলেন না (Mohammed Shami)। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মহম্মদ শামি। শুক্রবার রাতে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি (Mohammed Shami)। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন মহম্মদ শামি। শুক্রবার রাতে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ভারতের এই জোরে বোলার। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে শামি লিখেছেন, (Mohammed Shami) “আমি সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। কিন্তু এর সঙ্গে জড়িত স্মৃতিগুলো রয়ে যাবে। যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই (Mohammed Shami) স্বপ্ন ছিল— দেশের জন্য কিছু করা। তারপর থেকে প্রতিটা উইকেট, প্রতিটা লড়াই, প্রতিটা চোট এবং প্রতিটা প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে।”

 

তিনি আরও লিখেছেন, “টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটা ফরম্যাট ছিল না, (Mohammed Shami) এটা আমার জীবনের একটা বিশেষ অংশ হয়ে উঠেছিল। আজ ভারী মন এবং অগণিত সুন্দর স্মৃতির সঙ্গে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি (Mohammed Shami)। প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং লক্ষ লক্ষ ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ। যাঁরা এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন এবং ভালো-মন্দ উভয় সময়েই (Mohammed Shami) আমার উপর আস্থা রেখেছেন।” ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এই রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবিকে ধন্যবাদ জানিয়ে শামি লেখেন, (Mohammed Shami) “আমার উপর বিশ্বাস রাখা, আমাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া এবং আমার ক্রিকেট যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিসিসিআই এবং সিএবিকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং বিশ্বাস সব সময় আমার (Mohammed Shami) হৃদয়ে বিশেষ হয়ে থাকবে।”

 

তিনি আরও লেখেন, (Mohammed Shami) “মাঠে আমার টেস্ট ক্রিকেটের শেষ বলটা করা হয়ে গেলেও, ভারতের হয়ে খেলার গর্ব সব সময় আমার হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।” ৩৬ বছর বয়সী এই পেসার ২০২৩ সালে শেষ টেস্ট খেলেছিলেন (Mohammed Shami)। সেটি ছিল সে বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল। বাংলার এই অভিজ্ঞ ক্রিকেটার তাঁর রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করছিলেন। যদিও জানা যাচ্ছে, শামি তাঁর ঘনিষ্ঠ মহলে দেড় বছর আগেই জানিয়ে দিয়েছিলেন, (Mohammed Shami) তিনি পাঁচ দিনের ক্রিকেটের ধকল আর নিতে পারছেন না। নির্বাচকেরাও জানিয়ে দিয়েছিলেন, তাঁকে আর টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে না। চলতি রঞ্জি ট্রফিতে শামি তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। এর আগে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের (Mohammed Shami) হয়ে তিন ম্যাচে সাতটি উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট রয়েছে শামির।

 

শামি আধুনিক যুগের ভারতের অন্যতম সেরা এবং সফল ফাস্ট বোলার (Mohammed Shami)। নিখুঁত, সোজা সিম পজিশনে বলের পর বল করে গিয়েছেন শামি। যেকোনও পিচ থেকে মুভমেন্ট আদায় করার ক্ষমতা ছিল তাঁর। প্রায় এক দশক ধরে ভারতের পেস আক্রমণের মূল স্তম্ভ ছিলেন। ২০১৩ সালে ইডেনে (Mohammed Shami) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। প্রথম টেস্টেই ৯টি উইকেট নিয়েছিলেন। মোট ছ’বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং (Mohammed Shami)। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলার চেষ্টা তিনি এখনো চালিয়ে যাবেন যদিও তিনি দীর্ঘদিন দলে সুযোগ পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *