Harry Boxer : আমেরিকায় আটক লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত হ্যারি বক্সার, ফেরানো হচ্ছে ভারতে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকায় আটক হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রধান স্যাঙাৎ হ্যারি বক্সার (Harry Boxer)। শুক্রবার রাতে তাঁকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ও হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতেই খোঁজ মেলে তার (Harry Boxer)। সুদূর আমেরিকায় বসে বলিউডের বহু ব্যক্তিকে সোশ্যাল মিডিয়া ও অডিও মেসেজের মাধ্যমে হুমকি দিত সে।
কে এই হ্যারি বক্সার? তার আসল নাম হরিচাঁদ জাঠ। রাজস্থানের বাসিন্দা হরি বক্সিং শিখত। সেই থেকেই তার নামের সঙ্গে জুড়ে যায় বক্সার (Harry Boxer)। অপরাধ জগতে প্রবেশের আগে বক্সিং কোচ হিসেবেই পরিচিত ছিল সে। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ হয়ে বড় নেটওয়ার্ক পরিচালনা করতে শুরু করে বলে দাবি (Harry Boxer) পুলিশের।
এবছরের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল আততায়ীরা। এই হামলার দায় স্বীকার করেছিল বক্সার (Harry Boxer)। পরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিনেতা তুষার কাপুরকে ফোনে হুমকি দিয়ে ৫ কোটি টাকা চাওয়া এবং কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর ঘটনাতেও বক্সারের (Harry Boxer) নাম জড়িয়েছিল। জানা যাচ্ছে, তাকে ভারতে প্রত্যর্পণের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, মার্কিন মুলুক থেকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে আনা সম্ভব হবে অভিযুক্তকে।
