Uncategorized

Abhishek’s Birthday : রাস্তা বন্ধ করে জন্মদিন পালন অভিষেকের! শনিবার দুপুরে নতুন করে উত্তেজনা কালীঘাটে

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শুক্রবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত কালীঘাট চত্বর (Abhishek’s Birthday)। রাস্তা দখল করে জন্মদিন পালন করছেন তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুলে শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek’s Birthday) বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, অভিষেকের জন্মদিন পালনের জন্য দোকানদারদের ক্ষতি হচ্ছে। রাস্তা বন্ধ হওয়ায় কালীঠাকুর বিক্রেতা একটি কালীঠাকুরও ডেলিভারি (Abhishek’s Birthday) করতে পারছেন না।

 

বিজেপি সমর্থকদের অভিযোগ, রাত থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek’s Birthday) রাস্তা বন্ধ করে নিজের জন্মদিন পালন করছেন। রবিবার কালীপুজো। তার আগে কালী প্রতিমার ডেলিভারি নিতে আসছেন মানুষজন (Abhishek’s Birthday)। কিন্তু রাস্তা বন্ধ থাকায় প্রতিমা নিয়ে যেতে সমস্যায় পড়ছেন তাঁরা। এর প্রতিবাদেই কালীঘাট চত্বরে নতুন করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা একজোট হয়ে অভিষেকের (Abhishek’s Birthday) বাড়ির দিকে যেতে শুরু করলে তাঁদের আটকায় পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের।

 

উল্লেখ্য, আজ ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (Abhishek’s Birthday)। সেই উপলক্ষে শুক্রবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা। সেই সময় বিজেপির কিছু কর্মী সমর্থকরা কালীঠাকুর আনতে যাচ্ছিলেন বলে দাবি (Abhishek’s Birthday)। তখনই দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চোর স্লোগান দেওয়া হয়, ছেঁড়া হয় অভিষেকের ব্যানার, কাটআউট। ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা বাধা দিলে হাতাহাতি বাধে। পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়।

 

এরপরই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন অভিষেক (Abhishek’s Birthday)। তাঁকে দেখতে পেয়ে ফের শুরু হয় স্লোগান। চলে পালটা স্লোগানও। ধীরে ধীরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ে পুলিশের সংখ্যা (Abhishek’s Birthday)। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে পড়েন। নিরাপত্তার স্বার্থে তাঁকে বাড়ির ভিতরে যেতে বলে পুলিশ। অভিষেক যাননি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি (Abhishek’s Birthday)। অভিষেকের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছে। পরে সকাল ৬টা নাগাদ বাড়িতে ঢোকেন তিনি (Abhishek’s Birthday)। শুক্রবার রাতের ঘটনার পর শনিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ানোয় কালীঘাট চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *