Uncategorized

পাথরের আঘাতে ভাঙল বন্দে ভারত এক্সপ্রেস এর কাচ, ট্রেনে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবার বন্দে ভারত এক্সপ্রেসের ওপর আক্রমণ দেখা গেল । যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশে পাথর ছড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হলো বন্দে ভারত এক্সপ্রেস । চুরমার হয়ে গিয়েছে ট্রেনের অনেকগুলি কাচ । ওই ট্রেনের যাত্রী ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত । অল্পের জন্য রক্ষা পেলেন তিনি । ভাগ্যক্রমে তার গায়ে কোন আঘাত লাগেনি । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, লখনৌ দিল্লি বন্ধ ভারত এক্সপ্রেস করে মিরাট যাচ্ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত । গতকাল বৃহস্পতিবার ১৯ শে ফেব্রুয়ারি আশঙ্কায় হরদোউ ও কৌধারা স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনের ওপর আচমকা এই আঘাত আসে । C 4 কোচের শার্ট এবং ৬১ নম্বর আসনের পাশের জানালায় আচমকায় পাথরের আঘাত হয় । পর তিন লক্ষ করে একাধিকবার পাথর ছোড়া হয়। পাথর ছোড়ার কারণে ট্রেনের একাধিক কাচ ভেঙে চুরমার হয়ে যায় । এই ঘটনায় ভাগ্যক্রমে মোহন ভাগবতের কোন আঘাত লাগেনি। তিনি নিরাপদেই ছিলেন । রাতে মিরাট স্টেশনে নামেন তিনি । আরপিএফ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে । ঘটনার সত্যতা স্বীকার করেছেন মিরাট স্টেশনের সার্কেল অফিসার।

কিন্তু কারা বন্দে ভারত এক্সপ্রেস এর উপর পাথর ছুড়লো ? রেল সূত্রের খবর রেল লাইনের ধারে কয়েকজন শিশু খেলা করছিল । এরাই পাথর ছুড়তে শুরু করে । ওই শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছর । প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অথবা সমাজবিরোধীদের কেউ বাচ্চাদের দিয়ে এই পাথর ছোড়ার ঘটনা ঘটিয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। এখন অব্দি এই ঘটনায় কাউকে আটক করা হয়নি । এর আগে বন্ধ ভারত এক্সপ্রেস এর ওপর একাধিকবার পাথরের ছোড়ার ঘটনা ঘটেছে । যোগী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটায় প্রচুর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *