PV Sindhu : হাইলো ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু ও লক্ষ্য, বছরের দ্বিতীয় ট্রফি জিতে ফর্মে ফেরার ইঙ্গিত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জার্মানিতে ভারতের জোড়া সাফল্য (PV Sindhu)। হাইলো ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু এবং লক্ষ্য সেন। মেয়েদের ফাইনালে ডেনমার্কের লিনে হোয়মার্ক জায়েরফেল্টকে স্ট্রেট গেমে হারালেন সিন্ধু (PV Sindhu)। ছেলেদের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে ট্রফি জিতলেন লক্ষ্য।
রবিবার মাত্র ৩৯ মিনিটের লড়াইয়ে বিশ্বের ২৫ নম্বর লিনেকে ২১-১২, ২১-১৪ গেমে হারান প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু (PV Sindhu)। এটি চলতি বছরে তাঁর দ্বিতীয় ট্রফি। এর আগে জুলাইয়ে জাপান ওপেন জিতেছিলেন, গত সপ্তাহে ফরাসি ওপেনের ফাইনালে (PV Sindhu) উঠেছিলেন তিনি।
ম্যাচের পর সিন্ধু বলেন, “প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে নিজের ১০০ শতাংশ দিয়েছি (PV Sindhu)। প্রতিটা পয়েন্টে মনোযোগ দিয়েছি। শুরু থেকে লিড নিয়ে বিপক্ষকে কোনও সুযোগ দিইনি।” কঠিন সময় প্রসঙ্গে তিনি বলেন, “এমন অনেক দিন যাবে যখন হতাশ লাগবে। তখন দলের বাকিরাই তাতিয়ে তোলে।” (PV Sindhu) এই জয়ের কৃতিত্ব তিনি কোচ ও সাপোর্ট স্টাফদের দিয়েছেন। সুপার ৫০০ প্রতিযোগিতা জেতায় ৯২০০ র্যাঙ্কিং পয়েন্ট পেলেন সিন্ধু, ফলে মরশুমের শেষে বিশ্ব ট্যুর ফাইনালসে খেলার দৌড়ে থাকলেন।
অন্যদিকে, ছেলেদের ফাইনালে লক্ষ্য সেন ২১-১৭, ২১-১০ গেমে হারান ক্রিস্টিকে (PV Sindhu)। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় গেমে দাপট দেখান লক্ষ্য। জোড়া ট্রফি জয়ে ভারতীয় ব্যাডমিন্টনে স্বস্তি (PV Sindhu)। সিন্ধু জানিয়েছেন, এখনও উন্নতির জায়গা আছে, তবে তিনি নিজের সেরা ফর্মে ফিরছেন। লক্ষ্যের এই জয়ও আসন্ন টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাস বাড়াবে।
