আজকের দিনেভারত

Nepal Snowfall : নেপালে প্রবল তুষারপাতে আটকে ৪ বাঙালি সহ ৬ ভারতীয় পর্যটক, চলছে সেনার উদ্ধার অভিযান

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে ট্রেকিংয়ে গিয়ে বিপত্তি (Nepal Snowfall)। প্রবল তুষারপাতের জেরে সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে পড়লেন ৪ বাঙালি সহ ৬ জন ভারতীয় পর্যটক। শনিবার থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন (Nepal Snowfall)। উদ্ধারে নামানো হয়েছে সেনার হেলিকপ্টার। দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, পর্যটকরা সে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন, যা ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত (Nepal Snowfall)। যাওয়ার সময়ই ভারী তুষারে ঢাকা ছিল গোটা এলাকা, পরে তুষারপাত আরও বাড়ে।

 

প্রশাসন সূত্রে খবর, নিরাপত্তাকর্মী এবং স্থানীয় নেপালি গাইডরা পর্যটকদের ওই এলাকায় যেতে বারণ করেছিলেন (Nepal Snowfall)। সেই বারণ উপেক্ষা করেই তাঁরা গাইডকে ছাড়াই হ্রদ এলাকার দিকে এগিয়ে যান। এরপরই দুই মহিলা সহ ৬ জন আটকে পড়েন। শনিবার রাত থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় (Nepal Snowfall)। নেপাল প্রশাসন সূত্রে আটকে পড়া পর্যটকদের নাম জানা গিয়েছে – মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিং, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে (Nepal Snowfall)।

 

উদ্ধারকাজ নিয়ে জুনু ধাকাল বলেন, (Nepal Snowfall) “আমরা তাদের আটকে পড়ার এলাকাটি চিহ্নিত করেছি। পর্যটকদের উদ্ধারের জন্য একটি সেনা হেলিকপ্টার আসছে। আশা করি শীঘ্রই তাঁদের উদ্ধার করতে পারব (Nepal Snowfall)।” যদিও এখনই তাঁদের নিখোঁজ বলতে রাজি নন তিনি। কঠিন প্রাকৃতিক পরিস্থিতির মধ্যেও বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আবহাওয়া অনুকূল থাকলে দ্রুতই তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব (Nepal Snowfall) হবে বলে আশা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *