আজকের দিনেভারত

Narendra Modi: ‘বন্দে মাতরম’ প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড এবার পাড়ি দেবে মহাকাশে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড এবার পাড়ি দেবে মহাকাশে। দেশের প্রথম এই বেসরকারি মহাকাশযানে পাড়ি দেবে মোদীর নিজের হাতে লেখা ‘বন্দে মাতরম’ পোস্ট কার্ড। আগামী ১৮ জুলাই রওনা দেবে মহাকাশযানটি।  স্কাইরুট এরোস্পেস নামে সংস্থা তাদের বিক্রম-১ রকেটে প্রধানমন্ত্রীর এই পোস্টকার্ড মহাকাশে পাঠাতে চলেছে।  আজ শুক্রবার সেই কথা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।  এক্স হ্যান্ডেলে স্কাইরুট এরোস্পেসটি জানিয়েছে, তাদের এই মিশনের অন্যতম সাফল্য হল প্রধানমন্ত্রীর নিজের হাতে লেখা পোস্টকার্ড। এই মিশনের বিশেষ ‘পে লোড’ বা বহনযোগ্য সামগ্রীর মধ্যে এই প্রধানমন্ত্রীর এই পোস্টকার্ড অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি থাকবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোম্পানির কর্মী, বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও শুভানুধ্যায়ীদের হাতে লেখা বার্তাও।‘  স্কাইরুটের মতে, এই স্মারকগুলো ‘মিশন আগমন’-এর অংশ—যাকে তারা এমন এক ‘উদযাপন’হিসেবে বর্ণনা করেছে যা ‘বহু মানুষের হাতে এগিয়ে চলেছে এবং লক্ষ লক্ষ মানুষের সাথে ভাগ করে নেওয়া হচ্ছে ।

কোম্পানিটি জানিয়েছে যে, হাতে লেখা বার্তাগুলো ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশ খাতের প্রতি সম্মিলিত সমর্থনের প্রতীক এবং এগুলো ‘বিক্রম-১’ মিশনের সাথে মহাকাশে যাবে।

ভারতের বেসরকারি মহাকাশ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে ‘বিক্রম-১’—যা স্কাইরুট অ্যারোস্পেসের (Skyroot Aerospace) তৈরি প্রথম কক্ষপথ-গামী উৎক্ষেপণ যান। এই অভিযানের লক্ষ্য হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উৎক্ষেপণ যানটির সক্ষমতা প্রদর্শন করা এবং মহাকাশ বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে আরও জোরদার করা।

হায়দরাবাদ-ভিত্তিক এই স্টার্টআপটি বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা আগামী ১৮ জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (SDSC-SHAR) প্রথম লঞ্চ প্যাড থেকে বিক্রম-১-এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা করবে।

এই উৎক্ষেপণটি হবে ভারতীয় ভূখণ্ড থেকে কোনও বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথ-গামী রকেটের উড়ানের প্রথম প্রচেষ্টা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *