আজকের দিনেগ্রীন রুম

স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ: ১৩ লক্ষ ঘুষ না দিলে মুক্তি পেত না জয়ব্রতর ছবি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই বোমা ফাটালেন সিনে পরিবেশক শতদীপ সাহা। অভিযোগ, ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি মুক্তির জন্য স্বরূপ বিশ্বাস ও ইম্পার পিয়া সেনগুপ্ত ১৩ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন।

২০২৫ সালে তৈরি হয় ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র জয়ব্রত দাসের পরিচালনায় ২০২১ সাল থেকে ছবিটি বানান ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রমোদ ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়ব্রত।

তখনই আপত্তি তোলে ফেডারেশন। তাদের যুক্তি, ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়ারা প্রযোজকের সঙ্গে গাঁটছড়া বাঁধলে সেটা আর স্বতন্ত্র ছবি নয়। টেকনিশিয়ানদের পাওনা নিয়েও জটিলতা তৈরি হয়। ফেডারেশনের রোষে ছবির ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। গুটিকয়েক হলে মুক্তি পেলেও পরে সরিয়ে নেওয়া হয়।

স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই মুখ খোলেন শতদীপ সাহা। তাঁর দাবি, শুধু ফেডারেশন নয়, ইম্পাও ছবি মুক্তিতে বাধা দিয়েছিল। ‘বিশ্বাস ব্রাদার্স’ ও ইম্পার পিয়া সেনগুপ্তর সিন্ডিকেট নিয়ে সরব হন তিনি। শতদীপের অভিযোগ, ১৩ লক্ষ টাকার বিনিময়ে শর্তসাপেক্ষে প্রেক্ষাগৃহের আলো দেখে ছবিটি। টাকা না দিলে মুক্তি সম্ভব নয় বলে জানিয়ে দেন স্বরূপ-পিয়া।

শতদীপ জানান, ইম্পার এক দালাল তাঁকে বলেছিলেন পিয়া সেনগুপ্তর কাছে ক্যাশ নিয়ে গেলে ছবি মুক্তির ব্যবস্থা হবে। সেই হোয়াটসঅ্যাপ এখনও তাঁর কাছে আছে। খবর চাউর হতেই পিয়া দায়ভার স্বরূপের ঘাড়ে চাপান। ইম্পার সভাপতি হিসেবে পিয়া কেন প্রযোজকদের সমস্যা মেটাননি, সেই প্রশ্নও তোলেন শতদীপ।  শুধু এই ছবিই নয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ডিস্ট্রিবিউটর থাকলেও রিলিজ করতে দেওয়া হয়নি। ‘দ্য কেরালা স্টোরি’ মাত্র তিনদিন চলার পর বন্ধ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও হলমালিকদের ভয় দেখানো হয়। ইম্পা কোনও প্রতিবাদ করেনি বলেও ক্ষোভ উগরে দেন শতদীপ।

স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। শতদীপের বিস্ফোরক বয়ানে টলিউডে সিন্ডিকেট রাজের ছবিটা আরও স্পষ্ট হল। ১৩ লক্ষ ঘুষ-কাণ্ড এবার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *