Bollywood Actor Pankaj Tripathi: বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর ছুরি দিয়ে হামলা, অবস্থা আশঙ্কাজনক
কিউ ইন্ডিয়া বাংলা- বলিউডে বিপদ। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির ভাই বীজেন্দ্রনাথ তিওয়ারির উপরে ছুরিকাঘাত। বিহারের দিন দুপুরে এই হামলার শিকার হয়েছেন বীজেন্দ্রনাথ। আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, অভিনেতার ভাইকে পাটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বীজেন্দ্রনাথ হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পুরনো কোনও বিবাদের জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
সেই ঘটনার জেরেই এই হামলা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। বিহারের বেলাসান্দ গ্রামের ঘটনা। মাধোপুর থানার আওতায় এই এলাকা। বহু দিনের পুরনো বচসার জেরেই বীজেন্দ্রের উপর হামলা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ। আচমকাই নাকি অভিনেতা ত্রিপাঠির ভাইয়ের উপরে এই হামলা। গুরুতর আহত হন পঙ্কজের ভাই। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরে তাঁকে পাটনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পঙ্কজের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর পর্যবেক্ষণে রয়েছেন। কী কারণে এই ঘটনা, কারা জড়িত সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় পঙ্কজ এখনও কোনও মন্তব্য করেননি। বীজেন্দ্রের পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ‘মির্জাপুর’ সিরিজ়ে ‘কালীন ভাইয়া’র চরিত্রে জনপ্রিয় পঙ্কজ। এ বার সেই সিরিজের পরবর্তী ভাগ মুক্তি পাবে। তবে এটি ছবি আকারে মুক্তির অপেক্ষায়। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত পঙ্কজ। চলতি বছরের ৪ সেপ্টেম্বর ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ মুক্তি পাওয়ার কথা।
