আজকের দিনেভারত

যোগী রাজ্যে ফের বুলডোজ, গুঁড়িয়ে দেওয়া হল সপার দলীয় অফিস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের খবরের শিরোনামে বুলডোজ। এবার সপা অর্থাৎ সমাজবাদী দলের দফতরে বুলডোজার অভিযান যোগী সরকারের। ২১ বছর আগে উত্তরপ্রদেশের সীতাপুরে এই ভবনটি তৈরি হয়েছিল। সোমবার সকালে বুলডোজে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হল এত পুরনো এই ভবনটি। পুরসভার এই কার্মকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ৪টি বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা ভবনটি। প্রশাসনের দাবি, ওই ভবন খালি করে দেওয়ার জন্য আগেই সরকারের তরফে নোটিস দেওয়া হয়েছিল। বুলডোজের কারণে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।  প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০০৫ সালের ১৫ জানুয়ারি তৎকালীন পুরপরিষদের সভাপতি রাধেশ্যাম জয়সওয়াল টাউন হল চত্বরে এই জমিটি সপার পার্টি অফিসের জন্য অবৈধভাবে বরাদ্দ করেছিলেন। যার ভাড়া ছিল বার্ষিক ১০০ টাকা। তবে সেই বরাদ্দ প্রক্রিয়া নিয়মবিরুদ্ধ হওয়ায় পুর পরিষদ এই বরাদ্দ বাতিল করে। এরপরও বেআইনিভাবে ওই সপা ওই অফিসটি চালিয়ে যাচ্ছিল।

৮ জুন জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৫ দিনের মধ্যে দফতর খালি করার নির্দেশ দিয়ে একটি নোটিস জারি করে। নির্ধারিত সময়সীমার ২দিন আগেই অফিসটি খালি করে দেন সপার জেলা সভাপতি ছত্রপাল যাদব।

এরপরই সোমবার সকালে ওই সরকারি জমি দখলমুক্ত করতে চারটি বুলডোজার কাজে নামে। গুঁড়িয়ে দেওয়া গোটা ভবন।

পুরসভার শীর্ষ কর্তা সীমা সিং বলেন, দফতর খালি করার জন্য আগেই নোটিস জারি করা হয়েছিল।  ১৫ দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওখানে রাজনৈতিক দলের একটি অফিস ছিল। সেটি ভেঙে দেওয়া হয়। প্রশাসনের লক্ষ্য ওই জমিটি মুক্ত করা ও ওই অঞ্চলের একটি সরকারি কলেজ নির্মাণের ব্যবস্থা করা।

উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশে বাগপতে রাজপুর খামপুর গ্রামে একটি ৪০ বছরের পুরনো মসজিদ বুলডোজারে ভেঙে দেওয়া হয়। বছর পাঁচেক আগে গ্রামেরি এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, মসজিদটি সরকারি জমি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে। এর পরেই আদালতের আদেশ মেনে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *