আজকের দিনেবাংলার আয়না

Elephant Attack : দীর্ঘদিনের সঙ্গীরই হামলা! পোষা হাতির ধাক্কায় গুরুতর জখম মাহুত, আলিপুরদুয়ারে আতঙ্ক

কিউ ইন্ডিয়া বাংলা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিনের বন্ধুই হল কাল! (Elephant Attack) নিজের পোষা হাতির হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিজ্ঞ মাহুত হীরা রাভা। সোমবার সকালে আলিপুরদুয়ারের পানিঝোরা এলাকার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বনকর্মীদের মধ্যে, (Elephant Attack) উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

 

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৬টা নাগাদ ইস্ট দমনপুর রেঞ্জের (Elephant Attack) চেকো বিটের পানিঝোরা এলাকায় চন্দন নামে একটি হাতিকে জঙ্গল ঘুরিয়ে ডিপোতে ফেরাচ্ছিলেন মাহুত হীরা। সেই সময় আচমকাই পিছন থেকে হীরাকে ধাক্কা মারে চন্দন। গুরুতর জখম হন তিনি। (Elephant Attack) সহকর্মীরা কোনওক্রমে হাতিটিকে ডিপোয় বন্দি করে হীরাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন।

 

চিকিৎসক ডাঃ অনিন্দ্য সাহা জানিয়েছেন, (Elephant Attack) হীরার অবস্থা বেশ গুরুতর। মেরুদণ্ডে গুরুতর চোট রয়েছে, একাধিক পাঁজরের হাড়ে চিড় ধরেছে। এত অভিজ্ঞ মাহুত কীভাবে হামলার মুখে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে (Elephant Attack)। বনকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ঘটনার খবর পেয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ আহত মাহুতের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত হীরা রাভার শারীরিক অবস্থার (Elephant Attack) দিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *