আজকের দিনেবাংলার আয়না

Humayun Kabir : বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুঙ্কার হুমায়ুনের, প্রশাসনকে চ্যালেঞ্জ ‘আটকে দেখাক’

কিউ ইন্ডিয়া বাংলা, বেলদা:- বাবরি ইস্যু উস্কে ফের বিতর্কিত মন্তব্য নওদার বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করার হুঙ্কার দিলেন তিনি। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “ক্ষমতা থাকলে আটকে দেখাক।”

 

রবিবার বেলডাঙায় বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত সভামঞ্চ থেকে হুমায়ুন বলেন, (Humayun Kabir) “বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব। রেজিনগর থেকে বহরমপুর ৩০ কিলোমিটার আমার কবজায় থাকবে। কৃষ্ণনগর থেকে বহরমপুর, ডোমকল-জলঙ্গি থেকে বহরমপুর, সাঁইথিয়া-কান্দি হয়ে বহরমপুর, (Humayun Kabir) বর্ধমান থেকে নবদ্বীপ ব্রিজ হয়ে সব রাস্তা ৪-৫ ঘণ্টার জন্য অবরুদ্ধ থাকবে।” প্রসঙ্গত, গত বছর তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন ৬ ডিসেম্বরকেই বেলডাঙায় বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন হিসেবে বেছে নেন (Humayun Kabir)। গত বছরও এই নিয়ে আইনশৃঙ্খলার প্রশ্ন উঠেছিল।

 

এদিন হুমায়ুন জানান, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে দোতলা মসজিদ তৈরি হচ্ছে, (Humayun Kabir) যেখানে একসঙ্গে ৮০ হাজার মানুষ নমাজ পড়তে পারবেন। বাইরে আরও ২০ হাজারের ব্যবস্থা থাকবে। বেসমেন্টে ভাড়ায় থাকার জন্য ঘরও তৈরি হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনের দিন মুসলিম সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নামার ডাক দিয়েছেন তিনি (Humayun Kabir)। অশান্তি রুখতে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *