Jitendra Tiwari : “বসে বসে খাওয়ার দিন শেষ, বায়োডাটা দিন কাজ পাবেন” – কর্মীদের কড়া বার্তা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির
কিউ ইন্ডিয়া বাংলা, পাণ্ডবেশ্বর :- নেতা পরিচয় দেখিয়ে আর বসে বসে অর্থ উপার্জন করা যাবে না (Jitendra Tiwari)। এবার কাজ করতে হলে প্রমাণ করতে হবে যোগ্যতা। পাণ্ডবেশ্বরের নবগ্রামে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। (Jitendra Tiwari) সাফ জানিয়ে দিলেন, কাজ পেতে হলে জমা দিতে হবে বায়োডাটা, যোগ্যতা অনুযায়ীই মিলবে কাজের সুযোগ।
রবিবার পাণ্ডবেশ্বরের নবগ্রামে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বলেন, “ছয় মাস আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সরকারে আসার কয়েকদিনের মধ্যেই সেই কাজ শুরু হয়েছে।” তিনি আরও বলেন, (Jitendra Tiwari) এলাকার শিক্ষিত বেকাররা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার বিবরণ দিয়ে বায়োডাটা জমা দেবেন। সেই বায়োডাটা যাচাই করেই তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা (Jitendra Tiwari) করা হবে।
এই কর্মসংস্থানের উদ্যোগে প্রথম সারিতে বিজেপির নেতা-কর্মীদেরই (Jitendra Tiwari) রাখা হবে বলে জানান বিধায়ক। তবে সেখানেও কোনও পক্ষপাতিত্ব থাকবে না। তাঁর কথায়, “দলের কর্মীরাও কাজ পাবেন, কিন্তু নেতা বলে আলাদা সুবিধা পাবেন না (Jitendra Tiwari)। যোগ্যতাই হবে শেষ কথা।” জিতেন্দ্রর সাফ বার্তা, “কাজ করে রোজগার করতে হবে। বিজেপি নেতা হয়ে বসে বসে রোজগার করার দিন শেষ। (Jitendra Tiwari) বায়োডাটা জমা দিন, যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। কিন্তু বসে বসে কোনও টাকা রোজগার করতে পারবেন না।”
একই মঞ্চ থেকে পাণ্ডবেশ্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মুখ খোলেন জিতেন্দ্র (Jitendra Tiwari)। তাঁর দাবি, তৃণমূল জমানায় এলাকায় সন্ত্রাসের পরিবেশ ছিল। কোনও অনুষ্ঠানে বিরোধীদের ডাকা যেত না। তাঁকেও বহু জায়গায় আমন্ত্রণ জানানো হলেও আসতে বারণ করা হত, হামলার আশঙ্কা ছিল। এখন সেই পরিবেশ বদলেছে (Jitendra Tiwari)। এখন সবাই মিলেমিশে উৎসবে সামিল হতে পারছে, যা এলাকার জন্য ইতিবাচক বলেই মনে করেন বিধায়ক।
