Fire Incident : কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ১০ পর্যটকের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে (Fire Incident)। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১০ পর্যটক, আহত ৬। শনিবার সকাল ৮টা নাগাদ ইনানীতে মেরিন ড্রাইভের পাশে টুপটুপ রিসর্টে আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, (Fire Incident) রান্নাঘরের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত। উখিয়া উপজেলার নির্বাহী আধিকারিক পান্না আক্তার জানিয়েছেন, রিসর্টে ১৭ জন পর্যটক ছিলেন। মৃতদের মধ্যে ঢাকার বনশ্রীর আশিকুলের পরিবারের ৬ সদস্য রয়েছেন – ফারিয়া কবীর (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছরের ফাইজান, (Fire Incident) মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা ও মালিহা (২৮)। বাকি তিনজন হাসপাতালে ভর্তি।
দমকল আধিকারিক দোলন (Fire Incident) আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, রিসর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, ৯ জন বাইরে ছিলেন। কয়েকজন এখনও নিখোঁজ। জেলাশাসক (Fire Incident) মহম্মদ মান্নান জানিয়েছেন, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর রিসর্ট কর্তৃপক্ষ পলাতক। ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি। উৎসবের মরশুমে কক্সবাজারের এই ঘটনায় শোকের ছায়া দুই (Fire Incident) বাংলাতেই।
