আজকের দিনেভারত

LK ADVANI : ফের হাসপাতালে লালকৃষ্ণ আডবানী, বুকে সংক্রমণ, ৯৮ বছরে ‘লৌহমানবের’ শারীরিক অবস্থা কেমন?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গুরুতর অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী (LK ADVANI)। বুকে সংক্রমণ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হল ৯৮ বছর বয়সী ‘লৌহমানব’কে। আপাতত পালমোনারি বিভাগে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি, অবস্থা স্থিতিশীল (LK ADVANI) বলে হাসপাতাল সূত্রে খবর।

 

গত তিন বছর ধরেই বার্ধক্যজনিত (LK ADVANI) অসুস্থতায় ভুগছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে সংক্রমণ ধরা পড়ায় সঙ্গে সঙ্গে তাঁকে পালমোনারি (LK ADVANI) বিভাগে ভর্তি করা হয়। বয়সজনিত নানা জটিলতা থাকায় চিকিৎসায় বিশেষ সতর্কতা নিচ্ছেন চিকিৎসকরা।

 

এ বছর এই নিয়ে দ্বিতীয়বার (LK ADVANI) হাসপাতালে ভর্তি হলেন আডবানী। এর আগে চলতি বছরের মে মাসেও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে একই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন চিকিৎসার পর ছাড়া পান। গত বছর তিনেক ধরে শরীর (LK ADVANI) ভালো যাচ্ছে না তাঁর। সে কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে তাঁর বাড়িতে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দিয়েছিলেন।

 

১৯২৭ সালে তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবানীর। আরএসএসের (LK ADVANI) হাত ধরেই রাজনীতিতে প্রবেশ। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তাঁর নেতৃত্বেই রথযাত্রার মাধ্যমে ভারতীয় রাজনীতিতে রামমন্দির আন্দোলনের সূচনা, যা পরবর্তীতে বিজেপির উত্থানের মূল ভিত্তি হয়ে ওঠে। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় (LK ADVANI) দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। বিজেপির ইতিহাসে ‘লৌহমানব’ হিসেবেই পরিচিত তিনি।

 

৯৮ বছর বয়সী প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর অসুস্থতার খবরে (LK ADVANI) উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আপাতত চিকিৎসকদের (LK ADVANI) একটি বিশেষ টিমের পর্যবেক্ষণে রয়েছেন আডবানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *