Dhruv Rathee : আন্তর্জাতিক মঞ্চে ‘ভোট চুরি’র প্রতিবাদ, লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ‘ভোট চুরি’র অভিযোগকে এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানা গেছে, গত ১০ অক্টোবর দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচির ঠিক আগেই গুরুগ্রামে নিজের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে (Dhruv Rathee)। এই ঘটনার পর থেকেই সরগরম জাতীয় রাজনীতি।
আটক থেকে ছাড়া পেয়েই নিজের ইউটিউব চ্যানেলে (Dhruv Rathee) একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ আনেন রাঠি। তাঁর দাবি, এটি কোনও সাধারণ আটক বা গ্রেপ্তার ছিল না, বরং তাঁকে অপহরণ করা হয়েছিল। ভিডিওতে তিনি বলেন, “আমাকে কিডন্যাপ করা হয়েছিল। (Dhruv Rathee) আটক বা গ্রেপ্তার আমি বলব না। আটক করতে হলে পুলিশ উর্দি পরে আসত। গ্রেপ্তার করার হলে উপযুক্ত এফআইআর কপি নিয়ে আসত। কিন্তু আমাকে সাধারণ পোশাকের ২০-২২ জন গুন্ডা এসে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। ২০-২২ ঘণ্টা ফোন রাখতে দেওয়া হয়নি। (Dhruv Rathee) সাধারণ পোশাকে যেভাবে আমাকে টেনে নিয়ে যাওয়া হল সেটা কিডন্যাপ করা।”
শুধু আটকের ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে তাঁর নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক চলছিল, সেই বিষয়েও এদিন মুখ খোলেন ধ্রুব। (Dhruv Rathee) সমস্ত বিভ্রান্তি দূর করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, দেশে বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা চলছে এবং সেই কারণেই তিনি এবার বিদেশের মাটিতে প্রবাসী ভারতীয়দের একজোট (Dhruv Rathee) হওয়ার ডাক দিচ্ছেন।
লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারকেই (Dhruv Rathee) প্রতিবাদের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পিছনেও রয়েছে প্রতীকী বার্তা। মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার দাবি তুলতে চান তিনি। তাঁর এই আহ্বানে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন বহু প্রবাসী ভারতীয়। ধ্রুব রাঠির এই আন্তর্জাতিক প্রতিবাদের ডাকে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক (Dhruv Rathee) মহলে। দেশের অভ্যন্তরীণ ‘ভোট চুরি’র অভিযোগকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে কেন্দ্র সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিক্ষোভ কর্মসূচি শেষ পর্যন্ত কোন দিকে (Dhruv Rathee) মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।
