BJP RALLY : এসআইআর নিয়ে বিরোধীদের টক্কর দিতে প্রস্তুত বিজেপি, বিজয়ার পর দেশজুড়ে পালটা প্রচারে পদ্ম শিবির
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের এক তরফা প্রচারের পালটা জবাব (BJP RALLY) দিতে কোমর বাঁধছে বিজেপি। দুর্গাপুজো মিটলেই দেশজুড়ে সর্বাত্মক প্রচারাভিযানে নামবে পদ্ম শিবির। সূত্রের খবর, দশেরার পরই দিল্লিতে (BJP RALLY) সমস্ত রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পালটা আন্দোলন কর্মসূচির রূপরেখা ঠিক করে দেবেন তিনি। বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ (BJP RALLY)। বিভিন্ন রাজ্যের সংগঠনের গুরুত্বপূর্ণ (BJP RALLY) নেতাদেরও ডাকা হতে পারে।
ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় কারচুপি (BJP RALLY) হয়েছে এবং এর মূল ষড়যন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার — এই অভিযোগে সরব কংগ্রেস, বাম ও অন্যান্য বিরোধী দল। বাম ছাত্র-যুবরাও পথে নেমেছে। বিরোধীদের এই প্রচারের পালটা মাঠে নেমে ‘আসল সত্য’ তুলে ধরতে চায় বিজেপি (BJP RALLY)। ব্লক স্তর থেকে পথসভা, মিছিল ও প্রচার কর্মসূচি করা হবে। প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পৃথক প্রচারে অংশ নেবেন প্রদেশের শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রীরা। দুর্গাপুজো ও দশেরা উৎসবের জন্য এখনই কর্মসূচি শুরু করছে না বিজেপি। বিজয়া দশমীর পরই সর্বাত্মক প্রচার শুরু হবে বলে দলীয় (BJP RALLY) সূত্রে খবর।
