Morne Morkel : চরম ব্যর্থতার পরেও বোলারদের পাশে মর্কেল, সূচিকেই দুষলেন কোচ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় বোলিংয়ের ভরাডুবি (MorneMorkel)। চার ম্যাচে ৮৭৯ রান খরচ। একের পর এক রেকর্ড রান তাড়া করছে ক্যারিবিয়ানরা। এই পরিস্থিতিতে বোলারদের পাশে দাঁড়িয়ে ঠাসা সূচিকেই দায়ী করলেন বোলিং কোচ মর্নি মর্কেল।পরিসংখ্যান বলছে লজ্জাজনক ছবি (MorneMorkel)। লখনউতে ১৭১, রাঁচীতে ২৫২, ইনদওরে ২০৯, হায়দরাবাদে ২৪৭। চার ম্যাচে ৮৭৯ রান দিয়ে মাত্র ২৪ উইকেট। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বোলিংয়ের এমন হাল শেষ কবে দেখা গিয়েছে মনে করতে পারছেন না (MorneMorkel) কেউই।
বেঙ্গালুরুতে শেষ ম্যাচের আগে (MorneMorkel) সাংবাদিক বৈঠকে এসে মর্কেল বলেন, “সমাজমাধ্যমে অনেক কিছুই পড়ছি। আমরা ভুলে যাই মানসিক ধকল বলেও কিছু আছে। বিশ্রামের পর্যাপ্ত সময় পেলে পরিকল্পনা ভালোভাবে কাজে লাগানো যায় (MorneMorkel)। আমাদের সময় কম। এই সিরিজ শেষ হতেই নিউ জিল্যান্ড যেতে হবে।”তিনি আরও বলেন, “আমি ওদের সম্মান করি। এশিয়ান গেমস থেকে টানা ক্রিকেট চলছে। ঠাসা সূচির মধ্যেও ওরা ১০০ শতাংশ দিচ্ছে। ওরা মানসিক ভাবে (MorneMorkel) বিধ্বস্ত। ওরাও তো মানুষ, সেটা বুঝতে হবে।”
প্রসঙ্গত, এই সিরিজে নেই সেরা পেসার জসপ্রীত বুমরাহ, (MorneMorkel) নেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তার উপর শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। কিন্তু তারপরেও বোলারদের নির্বিষ পরিকল্পনা (MorneMorkel) নিয়ে প্রশ্ন উঠছে, যার দায় বোলিং কোচ হিসেবে মর্কেলের উপরেও বর্তায়। শনিবার বেঙ্গালুরুতে নিয়মরক্ষার শেষ ম্যাচ। তার আগে মর্কেলের এই মন্তব্যে বিতর্ক আরও বাড়ল। সূচি নিয়ে কোচের এই প্রকাশ্য ক্ষোভ (MorneMorkel) বিসিসিআই কিভাবে দেখে, সেটাই এখন দেখার।
