আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

Karanbari : দেবী কালীর পুজোয় ‘কারণবারি’ আবশ্যিক কেন? জানুন নেপথ্যের তন্ত্র-রহস্য

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শরৎ শেষের অমাবস্যায় শ্যামাপুজো মানেই হোম-যজ্ঞ, (Karanbari) জবা ফুল আর বলি। কিন্তু এর পাশাপাশি আরও এক অদ্ভুত উপাচার হল ‘কারণবারি’ বা মদ্য। সাধারণ গৃহস্থের পুজোয় এর চল না থাকলেও তান্ত্রিক ও শ্মশান সাধনায় এটি অত্যন্ত আবশ্যিক। প্রশ্ন হল, দেবী কি সত্যিই মদ্যপান করেন? (Karanbari) নাকি এর আড়ালে লুকিয়ে গভীর আধ্যাত্মিক দর্শন?

 

তন্ত্রমতে শক্তি আরাধনার মূল ভিত্তি হল (Karanbari) পঞ্চতত্ত্ব বা পঞ্চ ‘ম’কার – মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। এর প্রথমটিই হল কারণবারি। মহানির্বাণ তন্ত্রে সুরা বা মদের নানা প্রকারের উল্লেখ আছে। সাধকদের মতে, এটি মহৌষধি স্বরূপ, (Karanbari) যার আশ্রয়ে জীব সমস্ত দুঃখ-ভোগ বিস্মৃত হয়। তবে সাধারণ পানের জন্য নয়, একমাত্র সাধনার উদ্দেশ্যেই এর প্রয়োগ।

 

পৌরাণিক মতে, বঙ্গে মদ সহযোগে এই তন্ত্রসিদ্ধ (Karanbari) পুজোর প্রচলন করেন ঋষি বশিষ্ঠ। দীর্ঘ তপস্যায় সিদ্ধি লাভে ব্যর্থ হয়ে বিষ্ণুর নির্দেশে তিনি চিন বা তিব্বত অঞ্চলে যান। সেখানেই তিনি পঞ্চ-মকার সহ তারা ও কালী সাধনার প্রথা আয়ত্ত করেন, যা পরে বাংলায় বিস্তার লাভ করে। (Karanbari) আগমসার গ্রন্থে বলা হয়েছে, ব্রহ্মরন্ধ্র থেকে ক্ষরিত অমৃতধারা পান করাই প্রকৃত মদ্যসাধনা। জাগতিক মদ যেমন মোহ, অহংকার ভুলিয়ে দেয়, তেমনই সাধনায় কারণবারি নিবেদনের অর্থ নিজের ভেতরের পশুবৃত্তি, অহংকার ও নেতিবাচকতাকে দেবীর চরণে সমর্পণ করা। তাই কালী পুজোয় কারণবারি কোনও বাহ্যিক আচার নয়, (Karanbari) বরং অহং বিসর্জন দিয়ে মুক্তির পথে এক অনন্য তান্ত্রিক সোপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *