আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়নাভারত

Shah Rukh Khan : জন্মদিনের ভোররাতে ভক্তদের উড়ন্ত চুমু শাহরুখের,ভক্তদের জন্য হাতে লেখা বার্তা কিং খানের

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই :- ২ নভেম্বর মানেই ফ্যানেদের কাছে ‘SRK Day’ (Shah Rukh Khan)। জন্মদিনের ভোররাতে ফের ভক্তদের নিরাশ করলেন না বলিউড বাদশা। মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁর বাইরে ভক্তদের দিকে হাত নেড়ে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু। অন্যদিকে দুবাইয়ের বুর্জ খলিফা থেকে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক – সর্বত্রই আলোর ঝলকানিতে উদযাপিত হল কিং খানের (Shah Rukh Khan) জন্মদিন।

 

প্রতি বছর মন্নতের ছাদে শাহরুখের আইকনিক পোজ দেখতে ভিড় জমান হাজারো ভক্ত (Shah Rukh Khan)। কিন্তু এবার মন্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় পালি হিলের ডুপ্লেক্সই খান পরিবারের অস্থায়ী ঠিকানা। তাই এবার মন্নতে দর্শন নিয়ে সংশয় থাকলেও, ভক্তদের ভালোবাসা জানাতে ভুললেন না শাহরুখ (Shah Rukh Khan)। সোমবার ভোররাতে তাজ হোটেলে পরিবারের সঙ্গে জন্মদিন পার্টি সেরে বেরোনোর সময় ভক্তদের করজোড়ে ধন্যবাদ জানান তিনি। ক্যাজুয়াল লুকে গাড়িতে ওঠার আগে তাঁর উড়ন্ত চুমুতেই বুঁদ ভক্তরা। শোনা যাচ্ছে, (Shah Rukh Khan) তাঁকে শুভেচ্ছা জানাতে পার্টিতে এসেছিলেন সলমন খানও।

 

মন্নতের বাইরে লাগানো বিলবোর্ডে ভক্তদের জন্য হাতে লেখা বার্তা দিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। সেখানে লেখা, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন (Shah Rukh Khan)।’ শুধু মুম্বই নয়, শাহরুখের জন্মদিনে আলোয় ঝলমল করে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফাও। বিশ্বের উচ্চতম ভবনে ভেসে উঠেছে শাহরুখের বিশাল ছবি ও ‘We Love You SRK’ বার্তা (Shah Rukh Khan)। দুবাই ফাউন্টেনে ‘ওম শান্তি ওম’ ও ‘DDLJ’-এর গানে হয়েছে বিশেষ লাইট শো। আবার কিং খানকে সম্মান জানাতে আলোয় সাজানো হয়েছে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *