Indian Expert Team In Rescue : নেপালে ভয়াবহ হড়পা বানে বহু মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো , উদ্ধারে ভারতের বিশেষজ্ঞ দল !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিপর্যয়ের তিন দিন পরেও নেপালে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার রাত পর্যন্ত ৬৬৯ জনের দেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ ২,৩৬২ জন। এর মধ্যে ২৭৫ জন ভারতীয় পর্যটকের এখনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।(Indian Expert Team In Rescue )
শনিবার সন্ধ্যায় নেপাল পর্যটন পর্ষদ জানায়, ১৬৭ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করা গিয়েছে, নিখোঁজ ১৮৩ জন। পরে রাতে বিদেশ মন্ত্রক জানায়, ১০৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে, তবে এখনও ২৭৫ ভারতীয় নিখোঁজ। এছাড়া ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূতেরও খোঁজ মিলছে না।(Indian Expert Team In Rescue )
অন্যদিকে, যাঁরা নেপাল পেরিয়ে চিনের দিকে চলে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ৫৯৮ জন নিরাপদে নেপালে ফিরেছেন। চিনে থাকা আরও ৯০০ ভারতীয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বেজিংয়ের ভারতীয় দূতাবাস। তাঁরা নিরাপদে রয়েছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুয়াকোট এলাকায় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে বহু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। নেপাল সেনা ও পুলিশের ৮২ সদস্যের দল উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রথমে বিদেশি সাহায্য নিতে আপত্তি থাকলেও পরে রাজি হয় কাঠমান্ডু। শুক্রবারই ভারত থেকে ১১ সদস্যের বিশেষজ্ঞ দল নুয়াকোটে পাঠানো হয়।(Indian Expert Team In Rescue)
এ রাজ্যের ৩৯ জন পর্যটকও নেপালে আটকে পড়েছিলেন। বসিরহাটের অনুকূল পোদ্দার এবং রেবা পোদ্দার দম্পতির সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁরা বিহারের রক্সৌল থেকে মিথিলা এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
কাদামাটির স্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজে গতি আনতে ভারতের আরও দল নেপালে যাচ্ছে।
