Kolkata Metro : পুজোর আগেই বড় চমক, একদিনেই রেকর্ড আয় করে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো শুরুর আগেই কেনাকাটার ভিড়ে নতুন ইতিহাস লিখল (Kolkata Metro) কলকাতা মেট্রো। গত সোমবার একদিনে মেট্রোয় যাতায়াত করলেন ১০ লক্ষ ৫০ হাজার যাত্রী। টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ টাকা। যাত্রীসংখ্যা ও আয়, দুই ক্ষেত্রেই এটি কলকাতা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। (Kolkata Metro) মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর সময় প্রচুর মানুষ কেনাকাটা করতে বেরোচ্ছেন। ফলে ট্রেনে উপচে পড়ছে ভিড়। (Kolkata Metro) কোনও দিন ১০ লক্ষ, কোনও দিন সাড়ে ১০ লক্ষ যাত্রী হচ্ছে।
এই রেকর্ড বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গ্রিন লাইন (Kolkata Metro)। এই লাইনে একদিনে যাত্রীসংখ্যা পৌঁছেছে ৩ লক্ষ ১৩ হাজারে, যা সর্বকালীন রেকর্ড। অতীতে এই বিপুল যাত্রী কখনও হয়নি। পাশাপাশি পার্পল লাইনে যাত্রীসংখ্যা ১৩ হাজার এবং (Kolkata Metro) ইয়েলো লাইনে ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। একই দিনে সব লাইনে যাত্রী বৃদ্ধি কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় মেট্রোর গুরুত্ব আরও বাড়িয়ে দিল। পুজোর জন্য বিশেষ পরিকল্পনাও নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে (Kolkata Metro) ২৮৪টি এবং গ্রিন লাইনে ২৪০টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টায়। ব্যস্ত সময়ে ৬ থেকে ৮ মিনিট অন্তর ট্রেন মিলবে।
পুজোর দিনগুলোতে এই যাত্রীসংখ্যা ও আয় আরও বাড়বে বলেই অনুমান কর্তৃপক্ষের। (Kolkata Metro) কারণ যাত্রীদের সুবিধার্থে সপ্তমীর দুই দিন, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে (Kolkata Metro) দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত চলবে পরিষেবা।
