Donald Trump : ট্রাম্প-মাস্কে ফের সখ্যতা, মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের ২৭৬ মিলিয়ন ডলার দিলেন
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এক বছর আগেও তুমুল সংঘাত, হোয়াইট হাউস থেকে বেরিয়ে এসেছিলেন এলন মাস্ক (Donald Trump)। সেই তিক্ততা ভুলে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টিকে ২৭৬ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি টাকা চাঁদা দিলেন মাস্ক, যা পেয়ে গদগদ ট্রাম্প শিবির। (Donald Trump) আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। তার আগে রিপোর্ট বলছে, ২০২৫-২৬ সালের নির্বাচনী চক্রে এখনও পর্যন্ত মাস্ক রিপাবলিকান পার্টিকে মোট ৩৬৬ মিলিয়ন ডলার দিয়েছেন, যা ২০২৪ সালের প্রেসিডেন্ট (Donald Trump) নির্বাচনের সময় দেওয়া ২৯০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি।
এর মধ্যে শুধু সেনেট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রচার সংস্থা ‘সেনেট লিডারশিপ ফান্ড’-কে দিয়েছেন ১৫৮ মিলিয়ন ডলার, যা আমেরিকার (Donald Trump) ইতিহাসে কোনও সংস্থাকে দেওয়া সর্বোচ্চ চাঁদা হিসেবে রেকর্ড। এছাড়া তাঁর তৈরি ‘আমেরিকা প্যাক’-কে দিয়েছেন ৭৬ মিলিয়ন ডলার, যা তিন ডজনেরও বেশি আসনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে। ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থনের জন্যই এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক (Donald Trump)। দলের পাশাপাশি রিপাবলিকানদের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাকেও অর্থ দিয়েছেন তিনি – ‘কংগ্রেশনাল লিডারশিপ ফান্ড’-কে ২ কোটি ডলার এবং টেক্সাসে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন (Donald Trump) প্যাক্সটনকে সমর্থনকারী ‘লোন স্টার লিবার্টি প্যাক’-কে ১ কোটি ডলার।
স্পেসএক্স প্রধান মাস্ক বর্তমানে একের পর এক সরকারি চুক্তি (Donald Trump) পাচ্ছেন এবং হোয়াইট হাউসেও তাঁর প্রভাব বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প তাঁকে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র প্রধান (Donald Trump) করলেও কিছু মাস পরেই সম্পর্কে চিড় ধরে। সেই দূরত্ব মিটিয়ে ফের ট্রাম্প শিবিরে ফিরেছেন মাস্ক, সম্প্রতি ‘ন্যাশনাল মেডেল অফ সায়েন্স’ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। মধ্যবর্তী ভোটের আগে এই বিপুল অনুদান রিপাবলিকানদের প্রচারে বড় বুস্ট দেবে বলেই মনে করা হচ্ছে (Donald Trump)।
