Fake Medical College : ধানখেতের মাঝে ভুয়ো মেডিক্যাল কলেজ, মালিক নিরক্ষর চা-ওয়ালা! UGC-কে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উত্তরপ্রদেশের এটাওয়ায় ধানখেতের মধ্যে ফার্মহাউসে চলছিল ভুয়ো মেডিক্যাল কলেজ, (Fake Medical College) যার চেয়ারম্যান একজন নিরক্ষর চা বিক্রেতা। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট UGC-কে পাবলিক অ্যাডভাইজরি জারির নির্দেশ দিল। মহম্মদপুরে ‘বিএস মেডিক্যাল কলেজ’ নামে চলা এই প্রতিষ্ঠানে ডি ফার্মা, বি ফার্মা, নার্সিং, বিএএমএস-সহ একাধিক কোর্স করানো হচ্ছিল, অথচ নেই কোনও ল্যাব, (Fake Medical College) লাইব্রেরি বা হাসপাতাল। গত ১ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বিষয়টি ফাঁস হয়। পুলিশ চেয়ারম্যান চা বিক্রেতা ভগবান দাস বাঘেলকে গ্রেফতার করে। তিনি জানান, কলেজে কী হয় জানতেন না, সতেন্দ্র কুমার কাগজ দিতেন, তিনি শুধু সই করতেন।
এরপর মামলা সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ কড়া পদক্ষেপ নেয় (Fake Medical College)। UGC ও সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে অবিলম্বে অ্যাডভাইজরি জারি করে ভর্তির আগে কলেজের বৈধতা যাচাইয়ের বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে বলা হয়েছে। কেন্দ্রকে নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। আয়েশা জৈন বনাম অ্যামিটি ইউনিভার্সিটির পিটিশন থেকেই দেশের (Fake Medical College) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির দিকে নজর দেয় শীর্ষ আদালত, সেখান থেকেই উঠে আসে এই ভুয়ো কলেজের তথ্য। পুলিশের তৎপরতার প্রশংসা করলেও ভবিষ্যতে প্রতারণা রুখতে স্থায়ী (Fake Medical College) গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে কোর্ট। পরবর্তী শুনানি ১৯ নভেম্বর।
