আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Humayun Kabir-TMC : তৃণমূলের সঙ্গে ২০ কোটির ডিল, সেই কারণে জোট ভেঙে দেয় মিম দাবি হুমায়ুন কবিরের !

কিউ ইন্ডিয়া বাংলা :- সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের একটি স্ট্রিং অপারেশনের ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে । যদিও ভিডিওটি এআই দিয়ে বানানো বলে দাবি করেছিলেন হুমায়ুন। এই আবহে তাদের জোট সঙ্গী মিম জোট ভাঙ্গার ঘোষণা করে এবার এই নিয়ে বড় দাবি করে বসলেন হুমায়ুন । তার বক্তব্য তৃণমূলের সঙ্গে মিমের কুড়ি কোটি টাকার ডিল হয়েছে।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল বিজেপির সঙ্গে হুমায়ুনের গোপন বোঝাপড়ার কথা এমনকি বাবরি মসজিদ নির্মাণ নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল। যদিও ভিডিও টি সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। এই আবহে হুমায়ুনের সঙ্গে জোট ভেঙ্গে দেন ওয়েসি। এই জোট ভাঙার দায় তৃণমূলের ওপর চাপালেন হুমায়ুন। তার বক্তব্য ” ওয়েসীর দলের অবজারভার আদিল হোসেন ,রাজ্য সভাপতি, রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সুলান কি আর জেলা সভাপতি আসাদুল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, হিমানি বিশ্বাস সহ যারা প্রার্থী হয়েছে ওদের সঙ্গে বসে কুড়ি কোটি কোটি টাকার ডিল করেছে” । হুমায়ূনের দাবি দু’কোটি টাকা অ্যাডভান্স ও দেওয়া হয়ে গিয়েছে। যদিও হুমায়ূনের কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল । শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন ” তাহলে যার সঙ্গে জোট করেছিল সে দালাল? প্রতিটা স্তর তো এক্সপোজ । যে হুমায়ুন কোভিদ একসময় বিজেপির পতাকা নিয়ে প্রার্থী রয়েছে সেই হুমায়ুন কোভিদ আবার কংগ্রেস হয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পা ধরে মন্ত্রিত্ব চেয়েছে । কোন হুমায়ুন কবিরের কথা বিশ্বাস করব ? কোন হুমায়ুন কবির আসল ? একি তালমিছরির বিজ্ঞাপন নাকি যে ছবিও সেই দেখে চিনতে হবে ? ”

হুমায়ুনের এই ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান প্রথমার ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন আবার তিনি দাবি করলেন একান্ন মিনিটের ভিডিও উনিশ মিনিট দেখিয়েছে তৃণমূল। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *