আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

CJP PROTEST – SOUGATA ROY : CJP-র আন্দোলনকে কুর্নিশ, ব্র্যান্ডেড রাজনীতিকদের দিন ফুরোচ্ছে বললেন মদন-সৌগতরা

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একদিকে ঐক্যবদ্ধ বিরোধী জোট, অন্যদিকে ঝাঁঝ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই আবহেই CJP-র আন্দোলনের ভূয়সী প্রশংসা শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান নেতাদের গলায় (CJP PROTEST – SOUGATA ROY)। সৌগত রায় থেকে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় — সকলেই বলছেন, তরুণদের এই আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রশ্ন তুলেছেন, ‘একজন জ্ঞানেশ কুমার কেন নরেন্দ্র মোদির কাছে এত গুরুত্বপূর্ণ? ((CJP PROTEST – SOUGATA ROY)) এমন কী গোপন তথ্য আছে তাঁর কাছে যে বিরোধী সাংসদ, ছাত্রদের গ্রেফতার করে পুরো রাজধানীকে জেল, যুদ্ধক্ষেত্র বানিয়ে দেওয়া হয়েছে এক জনকে বাঁচানোর জন্য?’

 

এই আন্দোলনের প্রশংসা করেই ((CJP PROTEST – SOUGATA ROY)) দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “আমি তাদের অভিনন্দন জানাব। সাহসী তরুণ এরা। CJP প্রথম থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আন্দোলন থেকেই খুব সাহস এবং প্রগতিশীল চিন্তা দেখিয়েছে।” একই সুরে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, “আমরা ((CJP PROTEST – SOUGATA ROY))যারা তথাকথিত রাজনীতিক, বিশেষ করে যাঁরা ব্র্যান্ডেড, আমাদের দিন কিন্তু ফুরিয়ে আসছে। জায়গা দখল করতে চলেছে এই Gen Z আর ককরোচ।” শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো করেছি, ব্যর্থ হয়েছি তো। CJP যদি করে কুইক ডিসপোজাল হবে। আসলে ওদের আন্দোলনটা অনেক ((CJP PROTEST – SOUGATA ROY)) তুখোড় আন্দোলন।”

 

যদিও বর্ষীয়ান নেতারা প্রশংসা করছেন, ((CJP PROTEST – SOUGATA ROY)) রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে CJP-র এই তথাকথিত আন্দোলন আসলে একটি সাজানো নাটক এবং প্রচারের কৌশল ছাড়া কিছুই নয়। রাজধানীকে অশান্ত করে, ((CJP PROTEST – SOUGATA ROY)) প্রশাসনকে ব্যতিব্যস্ত করে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে তারা। ধর্মেন্দ্র প্রধান থেকে জ্ঞানেশ কুমার, ইস্যু বদলালেও তাদের লক্ষ্য একটাই — বিশৃঙ্খলা তৈরি করা। Gen Z-র নামে এই ককরোচ রাজনীতি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য ক্ষতিকর এবং এর পিছনে বিরোধীদের মদত রয়েছে বলেই মনে করছে ((CJP PROTEST – SOUGATA ROY)) ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *