Abhishek Banerjee : বিলবোর্ড কাণ্ডে থানায় অভিষেক! চতুর্থীর সকালেই শেক্সপিয়র সরণিতে হাজিরা সাংসদের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- 48 ঘণ্টা সময় চেয়েও শেষ রক্ষা হল না, চতুর্থীর সকালেই পুলিশের দুয়ারে (Abhishek Banerjee) হাজির হতে হল সাংসদকে! ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট।(Abhishek Banerjee) অভিযোগ, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে লাগানো একটি বিশাল বিলবোর্ড দীর্ঘদিন ধরে বেআইনিভাবে লাগানো ছিল, যার কোনও বৈধ অনুমতি ছিল না। বিষয়টি নজরে আসতেই কলকাতা পুরসভার তরফে সেটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো পুরকর্মীরা পুলিশ নিয়ে সেখানে (Abhishek Banerjee) পৌঁছন।
কিন্তু বিলবোর্ড খুলতে গিয়েই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুরসভার দাবি, অভিষেকের (Abhishek Banerjee) অফিসের ভিতরে থাকা নিরাপত্তারক্ষী এবং কর্মীরা পুরকর্মীদের কাজে বাধা দেন। শুধু বাধাই নয়, পুলিশের সঙ্গে তাঁদের একপ্রস্থ ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযোগ, পুলিশ আধিকারিকদের কলার ধরে মারধর করা হয়। ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন। পুরকর্মীদেরও হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় (Abhishek Banerjee) তোলপাড় শুরু হয় প্রশাসনিক মহলে। পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়া এবং হেনস্তার অভিযোগে কলকাতা পুরসভার তরফে শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ৩টি পৃথক মামলা রুজু করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশি প্রহরায় বিলবোর্ডটি খুলে ফেলে (Abhishek Banerjee) পুরসভা।
মামলার তদন্তে নেমে পুলিশ রবিবার প্রথমে(Abhishek Banerjee) অভিষেকের বাড়িতে গিয়ে সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস দিয়ে আসে। কিন্তু সোমবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় হাজির হননি। পরিবর্তে পুলিশকে ইমেল করে তিনি জানান, তাঁর প্রস্তুতির জন্য ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন। অভিষেকের সেই ইমেল পাওয়ার পর আর সময় নষ্ট করেনি পুলিশ। সোমবার বিকেলেই ফের তাঁর বাড়িতে(Abhishek Banerjee) পৌঁছে যান শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা এবং বুধবার অর্থাৎ আজ সকাল ১১টায় হাজিরার দ্বিতীয় নোটিস ধরিয়ে দিয়ে আসেন। নোটিসে স্পষ্ট বলা ছিল বুধবার হাজিরা দিতেই হবে।
সেই নোটিসকে মান্যতা দিয়েই আজ চতুর্থীর (Abhishek Banerjee) সকালে নির্ধারিত সময়ের আগেই এক আইনজীবীকে সঙ্গে নিয়ে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। উল্লেখ্য, এটি প্রথম নয়। এর আগেও এই বিলবোর্ড কাণ্ডে পুরসভার দায়ের করা অন্য একটি মামলায় তাঁকে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও আজ থানার সামনে গাড়ি থেকে নেমে ভিতরে (Abhishek Banerjee) ঢোকার সময় সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করেন, কিন্তু একটি প্রশ্নেরও জবাব না দিয়ে নীরব থেকেই থানার ভিতরে ঢুকে যান অভিষেক। পুজোর মুখে এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এখন দেখার, জিজ্ঞাসাবাদের পর পুলিশ পরবর্তী (Abhishek Banerjee) কী পদক্ষেপ নেয়।
