আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Jantar Mantar : আইন ভাঙলেই শাস্তি! ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে তিহাড়ে CJP-র দুই নেতা

কিউ ইন্ডিয়া বাংলা ,নয়াদিল্লি :- দিল্লি পুলিশের স্পষ্ট নিষেধাজ্ঞা উড়িয়ে বিশৃঙ্খলা! (Jantar Mantar) ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকার আড়ালে নাটক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল CJP। আদালতের নির্দেশে ৫ দিনের জেল হেফাজতে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস (Jantar Mantar)। গত ১১ অক্টোবর থেকেই দিল্লি পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়েছিলেন, যন্তর মন্তরে আর কোনও জমায়েত বা প্রতিবাদ সভা করা যাবে না। প্রতিবাদের জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু (Jantar Mantar) আইন মানতে নারাজ CJP।

 

পুলিশের অভিযোগ, মঙ্গলবার ভোরে পরিকল্পিতভাবে CJP-র তিন নেতা (Jantar Mantar) ব্যারিকেড টপকে অবৈধভাবে যন্তর মন্তরে প্রবেশ করেন। শুধু তাই নয়, সরকারি কাজে বাধা দেন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে (Jantar Mantar) টার্গেট করে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ এবং শান্তি ভঙ্গের জন্য আগে ৫০ হাজার টাকার বন্ডে সই করেও সেই শর্তও লঙ্ঘন করেছেন তাঁরা। (Jantar Mantar) এরপরই তৎপর হয় দিল্লি পুলিশ। প্রথমে আটক ও পরে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক দুজনকে ৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁদের ঠাঁই হয়েছে তিহাড় জেলে। (Jantar Mantar) তৃতীয় অভিযুক্ত অজিঙ্ক শিন্ডে পিস বন্ডে সই করায় রেহাই পেয়েছেন।

 

CJP-র তরফে যদিও (Jantar Mantar) গোটা ঘটনাকে সাজানো বলে দাবি করা হচ্ছে, কিন্তু পুলিশের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নন। প্রতিবাদের নামে যন্তর মন্তরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই (Jantar Mantar) জানিয়ে দিয়েছে, যন্তর মন্তর আর প্রতিবাদস্থল নয়। নিয়ম মেনে আন্দোলন করতে চাইলে রামলীলা ময়দানে যেতে হবে, যেখানে প্রতিদিনের খরচ ১ লক্ষ ২১ হাজার টাকা। আইন না মেনে বিনা পয়সায় যন্তর মন্তর দখলের এই কৌশল যে আর চলবে না, (Jantar Mantar) তা এই গ্রেপ্তারিতেই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *