Vidyasagar Setu : রবিবার ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে হুগলি সেতু, ভোগান্তি !
কিউ ইন্ডিয়া বাংলা- রবিবার ছুটি দিন। তবে ওই দিন রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকে না। তবে ওই দিন বাড়তে পারে ভোগান্তি। রবিবার সকাল থেকে ফের ১২ ঘণ্টা বন্ধ রাখা হবে হুগলি সেতু। জানা গেছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যস্ততম এই সেতুটিকে বন্ধ রাখা হবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের তরফে সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। রবিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকী এই সেতুর পাশের হাঁটাচলার রাস্তাটিও পুরোপুরি বন্ধ রাখা হবে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ও যানজট এড়াতে বিকল্প রুটও ঘোষণা করা হয়েছে কলকাতা পুলিশ্রে তরফে।
উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজের জন্য এর আগেও একাধিকবার রবিবারের দিনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুটি একটি অন্যতম ব্যস্ততম সেতু। যান চলাচলের অন্যতম একটি মাধ্যম। কাজ শেষ হয়ে গেলে সেটিকে পুনরায় আবার খুলে দেওয়া হবে। তবে সাধারণ মানুষকে কিছুটা হলেও ভুগতে হতে পারে। ১৯৯২ সালে চালু হওয়া এই দ্বিতীয় হুগলি সেতু কলকাতা ও হাওড়াবাসীর প্রাণকেন্দ্র।
এটি একটি কেবল-স্টেইড সেতু এবং ভারতের অন্যতম দীর্ঘ কেবল-স্টেইড সেতুগুলির একটি।
