Khamenei : আয়াতোল্লা খামেনেইর শেষকৃত্যে যোগ দেবেন না পুত্র মোজতবা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
কিউ ইন্ডিয়া বাংলা- মার্কিন ও ইজরায়েলের যৌথ আগ্রাসন প্রাণ কেড়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। এর তাঁর জায়গায় বসেন আয়াতোল্লা খামেনেই পুত্র মোজতবা খামেনে। বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পরে ৪ জুলাই তেহরানে অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। কিন্তু অনুষ্ঠানে যোগ দেবেন না মোজতবা খামেনেই। বৃহস্পতিবার মোজতবার আপ্তসহায়ক জানিয়েছেন, নিরাপত্তার কারণেই জনসমক্ষে আসবেন না তিনি।
রাজনৈতিক মহল সূত্রে খবর, ইরানে পালটা আক্রমণ চালাবেন বলে তোপ দেগেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা চুক্তি করতে মরিয়া ট্রাম্প সরকার। কিন্তু এই নিয়ে কোনও হেলদোল নেই ইজরায়েলের। এই প্রশ্ন যথাযথ ভাবে এড়িয়ে যেতে চেয়েছেন তিনি। এই অবস্থায় পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় নিহত হন খামেনেই। যুদ্ধের জেরেই এতদিন আয়াতোল্লা খামেনেই সমাধিস্থ করা হয়নি। আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতির পর এবার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করল ইরান। আগামী ৪ জুলাই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সব শেষে দেশের উত্তর-পূর্বের মাশাদে ৯ জুলাই সমাধিস্থ করা হবে আয়াতোল্লা খামেনেইকে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের জন্মস্থান মাশাদেই সমাধিস্থ করা হবে আয়াতোল্লা খামেনেইকে। দেহরানের দক্ষিণের পবিত্র শহর কোমেও বিশেষ রীতিনীতি পালিত হবে।
প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি চিন, রাশিয়া, কাতার, ফ্রান্স, পাকিস্তান-সহ অন্য দেশের রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তানের তরফে বিশেষ প্রতিনিধি দল আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবে। অপরদিকে খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নয়াদিল্লির তরফে ইরানের প্রাক্তন রাষ্ট্রনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।
