আজকের দিনেতিলোত্তমা

শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন ট্রেন, খুশির খবর নিত্যযাত্রীদের জন্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শিয়ালদহ ডিভিশনে ট্রেনযাত্রীদের জন্য সুখবর। নতুন তৈরি হওয়া কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৩ মে ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত দুই জোড়া ট্রেন চলবে । মাস কয়েক আগে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছিল। কিন্তু যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বাড়ছে ট্রেনের সংখ্যা। বিশেষ করে মায়াপুর যাওয়া যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর রেল সূত্রে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ট্রেন গুলি ৩১৮৮৭ কৃষ্ণনগর-আমঘাটা: ভোর ৫টা ২০ মিনিটে ছাড়বে। ৩১৮৮৮ আমঘাটা-কৃষ্ণনগর: ভোর ৫টা ৪৩ মিনিটে ছাড়বে। ৩১৮৮৯ কৃষ্ণনগর-আমঘাটা: রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। ৩১৮৯০ আমঘাটা-কৃষ্ণনগর: রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে । এছাড়া শিয়ালদহ লালগোলা রুটে অতিরিক্ত একটি মেমু ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ই মে থেকে সেই ট্রেন চলাচল করবে । এছাড়া, ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট MEMU প্যাসেঞ্জার চালু হয়েছে। একই সঙ্গে রানাঘাট-লালগোলা শাখাতেও MEMU পরিষেবার সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের জন্য স্বাস্থ্যকর ও সুবিধাজনক পরিষেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে রেলের এই সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *