আজকের দিনেখেলাভারত

Football : কোচহীন দুর্বল ইন্টার কাশীর বিপক্ষে গোলশূন্য ড্র মোহনবাগানের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইস্টবেঙ্গলের পর মোহনবাগান ও গোলশূন্য ড্র করল। দুর্বল ইন্টার কাশীর বিপক্ষে ঘরের মাঠে আটকে গেল সবুজ মেরুন শিবির। ম্যাচের শুরু থেকে গোল মুখ খোলার চেষ্টা করলেও বারংবার সেই চেষ্টা প্রতিহত হয় । ৬৯ শতাংশ বল পজিশন নিয়েও ম্যাচ জয়ে ব্যর্থ লোবেরার ছেলেরা ।

এ দিনের ম্যাচে জেমি ম্যাকলারেন , আপুইয়া, লিস্টন এর মত ফুটবলারদের বাইরে রেখে দল সাজিয়েছিলেন বাগান কোচ । যার ফলে দলে আক্রমণ ভাগ নির্বিষ হয়ে যায়। মাত্র ২৪ ঘন্টা আগে ড্র করে ইস্টবেঙ্গল যে সুবিধা তুলে দিয়েছিল মোহনবাগানকে সেটা তারা কাজে লাগাতে পারলো না। দলের প্রধান কোচ এন্টোনিও লোপেজ হাবাস ইন্টার কাশীর কোচের পথ থেকে পদত্যাগ করেছেন । সহকারি কোচ ইস্টবেঙ্গলের প্রাক্তনী অভিজিৎ মন্ডল কোচের দায়িত্ব ভালোভাবে পালন করলেন । শক্তিশালী মোহনবাগানকে আটকে দিলেন তারা। গোল লক্ষ্য করে তিন তিনবার শর্ট মারলেও বল জালে জড়াতে ব্যর্থ হন বাগান ফুটবলাররা। অধিকাংশ সময়ে বল নিজের দখলে রেখেও কাঙ্খিত লক্ষ্য তারা পূরণ করতে পারলেন না ।

ইন্টার কাশীর বিপক্ষে গোলশূন্য ড্র করে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে মোহনবাগান। পরবর্তী ম্যাচ আগামী ১৭ ই মে ইস্টবেঙ্গল এর সঙ্গে । বলা যেতে পারে সেটি এবারের আই এস এল এর অলিখিত ফাইনাল । সেই ম্যাচেই চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *