গ্রেফতার বাংলা পক্ষ সংগঠনের নেতা গর্গ চট্টোপাধ্যায়
কিউ ইন্ডিয়া বাংলা:- বিধানসভা নির্বাচনের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট এর কারণে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইম থানা থাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর । আগামীকাল ১৩ ই মে তাকে আদালতে পেশ করা হতে পারে ।
বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ , ভোটের দিন না তিনি ইভিএম নিয়ে ভুয়ো প্রচার করেছিলেন তিনি । এই বিষয়ে পুলিশের অভিযোগ দায়ের করেন কলকাতা উত্তরের ডিইও। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গর্গকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইভিএম এ ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখে শুনে ইভিএম সিল করে রাখার পরেও সকালে ইভিএম খারাপ হচ্ছে কেন ? ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন ভিভিপ্যাট স্লিপ ভালো করে দেখে নিতে হবে। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় কমিশনকে নিশানা করে পোস্ট করেছিলেন, কমিশন গোপন পরিকল্পনা করছে ।
নির্বাচনের পর্বে এত রকমের পোস্ট পড়ে বিভ্রান্তি সরানোর অভিযোগ তুলে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছিলেন উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক । সেই অভিযোগের ভিত্তিতে আজ ১২ই মে তাকে গ্রেফতার করা হলো । বুধবার তাকে আদালতে পেশ করা হবে ।
