আজকের দিনেবাংলার আয়নাভারত

পশ্চিমবঙ্গে চালু আয়ুষ্মান ভারত, বিরাট প্রসংশা মোদীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে নতুন সরকার গঠনের পর একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা থেকে শুরু করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর— একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।  পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মঙ্গলবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের নতুন ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, এই পদক্ষেপের ফলে বাংলার লক্ষ লক্ষ পরিবার উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবে এবং চিকিৎসার খরচের চাপ অনেকটাই কমবে। এক্স পোস্টে বাংলার বিজেপি সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত অত্যন্ত আনন্দের। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন, বিশেষ করে দরিদ্র এবং প্রান্তিক পরিবারগুলি।’ এখানেই শেষ নয়, তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার সবসময়ই দেশের প্রতিটি নাগরিকের জন্য সুলভ ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে চায় এবং পশ্চিমবঙ্গের নতুন সরকারের এই সিদ্ধান্ত সেই লক্ষ্য পূরণে বড় পদক্ষেপ।’

রাজ্যে বিজেপি দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছিল শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে কেন্দ্রের আয়ুষ্মান ভারত লাগু করেনি তৎকালীন তৃনমুল সরকার । উল্লেখ্য, রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত চালুর ঘোষণা করেন। সরকারের দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হলে রাজ্যের কোটি কোটি মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার আওতায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *