Asian Games : ১৩ বছরেই এশিয়ান গেমসে ইতিহাস! অভিষেকেই সোনা জিতে রেকর্ড গড়ল চিনের ‘জলকন্যা’ যু জিডি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বয়স মাত্র ১৩, কিন্তু পুলে নামলেই যেন বহু যুদ্ধের নায়িকা (Asian Games)। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অভিষেকেই সোনা জিতে তাক লাগিয়ে দিল চিনের কিশোরী সাঁতারু যু জিডি (Asian Games)। শুধু সোনা জয়ই নয়, ২০০ মিটার বাটারফ্লাইয়ে গড়ে ফেলল নতুন গেমস রেকর্ড।
টোকিওতে রবিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে ২ মিনিট ৫.০৮ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনা জেতে জিডি (Asian Games)। এর আগে এই ইভেন্টের গেমস রেকর্ড ছিল চিনের ঝ্যাং যুফেইয়ের দখলে। হ্যাংঝৌ এশিয়াডে তিনি ২ মিনিট ৫.৫৭ সেকেন্ড সময় করেছিলেন (Asian Games)। তিন বছর পর সেই রেকর্ডই ভেঙে দিল ১৩ বছরের জিডি। এই ইভেন্টে রুপো জিতেছেন তারই স্বদেশী চ্যাং মোহান, যাকে ৩.৩৬ সেকেন্ড পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে এই কিশোরী (Asian Games)।
এটি জিডির কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সোনা (Asian Games)। চলতি এশিয়ান গেমসে আরও দুটি ব্যক্তিগত ইভেন্টে নামবে সে। তার হাত ধরেই সাঁতারে চিনের প্রথম পদক এল। তবে তার উত্থান হঠাৎ নয়। গত বছর সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪x২০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতে (Asian Games) বিশ্বচ্যাম্পিয়নশিপের ইতিহাসে কনিষ্ঠতম পদকজয়ী হয়েছিল সে। গত বছর চিনের জাতীয় গেমসেও চারটি পদক জিতেছিল জিডি (Asian Games)।
২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দৌড়ে রয়েছে জিডি (Asian Games)। ১৩ বছর বয়সেই এশিয়াডে নজির গড়ে বুঝিয়ে দিল ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে তার নাম আরও জোরে উচ্চারিত হতে চলেছে (Asian Games)।
