আজকের দিনেবিশ্ব

Bangladesh : ফের উত্তপ্ত বাংলাদেশ, একাধিক জেলায় বাসে আগুন, পাকড়াও ৫ শতাধিক

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ক্ষমতা বদলালেও বদলায়নি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি (Bangladesh )। শেখ হাসিনার শেষ সময় থেকে শুরু হওয়া অরাজকতা ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে মাত্রা ছাড়ায়। (Bangladesh ) তারেক রহমানের সরকার ক্ষমতায় এলেও ছবিটা একই। দেশজুড়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আতঙ্কে আমজনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ (Bangladesh )।

 

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বেছে বেছে ছুটির দিন শুক্রবারেই নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। (Bangladesh ) গত দুই সপ্তাহ ধরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বাসে আগুন ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে (Bangladesh )। ঢাকার গুলশান, মালিবাগ, মহাখালী, কাফরুল-সহ একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামি লিগের বিরুদ্ধে।

 

পুলিশের দাবি, শুক্রবার জুম্মার নমাজের সময় ভিড়কে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে নাশকতা চালিয়ে ভিড়ে মিশে যাচ্ছে দুষ্কৃতীরা (Bangladesh )।তারেক রহমান মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দাবি, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে আওয়ামি লিগ। নির্বাচন মিটলেও বাংলাদেশে এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। শুক্রবারের নাশকতা রুখতে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে (Bangladesh )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *