Brazil Match : ব্রাজিল ম্যাচের আগে বিতর্ক – ভারতের ফুটবল-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন আন্সেলোত্তি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মাত্র কয়েকদিন পরেই ভারতে খেলতে আসছে ব্রাজিল (Brazil Match)। ৩ অক্টোবর যুবভারতীতে ঐতিহাসিক ম্যাচ ঘিরে গোটা দেশে সাজ সাজ রব। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ব্রাজিল কোচ (Brazil Match)কার্লো আন্সেলোত্তি। বলে দিলেন, ভারতে ফুটবলের সংস্কৃতিই নেই।
বর্তমানে ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে অস্ট্রেলিয়ায় (Brazil Match)রয়েছেন আন্সেলোত্তি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অন্য দেশ এবং সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। ভারতে খেলাটা বেশ উত্তেজক হতে চলেছে। তবে একথা তো সত্যি যে(Brazil Match) ভালো মানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই ভারতের। আমার মনে হয় এটা সংস্কৃতিরই সমস্যা। ভারতে (Brazil Match)আসলে ফুটবলের সংস্কৃতিটাই নেই।”
ব্রাজিল কোচের মতে, ভারতে একের পর এক প্রজন্ম ধরে ফুটবলার(Brazil Match) তৈরি করার ব্যবস্থা নেই। অথচ এই ম্যাচের জন্য যুবভারতীকে দীর্ঘদিন বন্ধ রেখে সংস্কারের কাজ চলছে। ঘরোয়া টুর্নামেন্ট সরানো হয়েছে, এমনকী ISL-ও পিছিয়ে দেওয়া হয়েছে। তারকাখচিত দল নিয়েও ভারতকে খাটো করেই(Brazil Match) দেখছেন ব্রাজিল কোচ। এখন দেখার, মাঠে ভারতীয় দল পারফরম্যান্স দিয়ে জবাব দিতে (Brazil Match)পারে কিনা।
