Mamata-Rahul : জেলবন্দি স্বামীর পাশে মমতা-রাহুল, ধন্যবাদ জানালেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উপনির্বাচনের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Mamata-Rahul)। প্রচারে নামছেন স্ত্রী অর্পিতা প্রধান। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে স্বামীর পাশে থাকায় (Mamata-Rahul)মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে ধন্যবাদ জানালেন তিনি।
প্রার্থী হওয়ার পরই পুরনো মামলায় গ্রেপ্তার হয়েছেন মিলন। (Mamata-Rahul)৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসা। বিধান ভবনে সাংবাদিক বৈঠকে কান্নাভেজা কণ্ঠে অর্পিতা বলেন, “এত পুরনো মামলায় ভোটের আগেই (Mamata-Rahul)কেন জেলে ঢোকানো হল? একই মামলায় শুভেন্দু অধিকারীও ছিলেন, (Mamata-Rahul)তিনি কেন বাইরে?”
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক প্রকাশ (Mamata-Rahul)যোশী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক ও আশুতোষ চট্টোপাধ্যায়। তারা জানান, অর্পিতাকে সামনে রেখে শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার শুরু হবে। এদিন বৈঠক চলাকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের ২ জন কর্মী(Mamata-Rahul) বিধান ভবনে আসায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। কংগ্রেসের রাজ্য মুখপাত্র সুমন রায়চৌধুরীর কটাক্ষ, প্রেস কনফারেন্সে কী বলা হচ্ছে তা জানতে (Mamata-Rahul)চাইলে প্রেস ফলো করলেই হয়, স্পেশ্যাল ব্রাঞ্চ পাঠানোর দরকার কী।
