আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

SAMIR MANIHAR : ‘আচ্ছা হ্যায়!’ গুজরাটে প্রধানমন্ত্রীর মুখে পুরুলিয়ার লাক্ষা শিল্পের প্রশংসা, উচ্ছ্বসিত শিল্পী সমীর মনিহার

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রীর প্রশংসায় ঘোর কাটছে না পুরুলিয়ার লাক্ষা শিল্পীর (SAMIR MANIHAR)। গুজরাটের কেভাদিয়ার একতা নগরে ভারত পর্ব ২০২৬-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এসে দেখলেন বলরামপুরের শিল্পী সমীর মনিহারের স্টল। (SAMIR MANIHAR) লাক্ষা থেকে তৈরি হস্তশিল্প দেখে বললেন, “আচ্ছা হ্যায়! লাইভ নেহি বন রাহা হে!” – আর তাতেই উচ্ছ্বসিত জঙ্গলমহলের শিল্পী।

 

গত শুক্রবার (SAMIR MANIHAR) সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া (CCIC)-র প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানেই নজরে আসে পুরুলিয়ার লাক্ষা শিল্প। পশ্চিমবঙ্গের লাক্ষা শিল্প ছাড়াও ওই প্যাভিলিয়নে জায়গা পেয়েছে কাঁথা স্টিচ ও পট চিত্র। প্রধানমন্ত্রীর (SAMIR MANIHAR) সঙ্গে শিল্পীর ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

 

শিল্পী সমীর মনিহারের কথায়, (SAMIR MANIHAR) “উনি আমাকে লাইভ তৈরি করার কথা বলছিলেন। আর হাতে তৈরি শিল্পকলার প্রশংসা করেছেন। বলেছেন ‘আচ্ছা হ্যায়!’ আশা করছি বিক্রিবাট্টা খুব ভালো হবে।” (SAMIR MANIHAR) বস্ত্র মন্ত্রকের আওতায় থাকা CCIC-র এই ভারত পর্ব ২০২৬ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দেশের বৈচিত্র্যময়, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং দেশীয় শিল্পকলা প্রদর্শনের পাশাপাশি সেখানে বিক্রির সুযোগও রয়েছে। শিল্পীদের আকাশপথে নিয়ে আসা হয়েছে, খাওয়া-থাকার সমস্ত খরচ সরকারের।

 

জঙ্গলমহল পুরুলিয়ার লাক্ষা আজ বিদেশে সমাদৃত (SAMIR MANIHAR)। চুড়ি, জুয়েলারি বক্স, ফ্লাওয়ার পট, কলম, পেন স্ট্যান্ড সহ বিভিন্ন পণ্য তুলে ধরেছেন সমীর। সম্প্রতি GI স্বীকৃতির পর আন্তর্জাতিক বাজার খুলে দিতে একে রপ্তানি হাবের আওতায় আনছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর এই প্রশংসা পুরুলিয়ার লাক্ষা শিল্পের প্রসারে বড় বাজার খুলে দেবে বলেই আশাবাদী শিল্পী (SAMIR MANIHAR)। দেশের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পকে এক ছাতার তলায় এনে CCIC হস্তশিল্পীদের জন্য বৃহত্তর বাজারের দরজা খুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *