Narendra Modi : শুল্ক-সংঘাতের মাঝেই ডিসেম্বরে আমেরিকা যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১০০ শতাংশ শুল্কের খাঁড়া মাথার উপর (Narendra Modi)। রাশিয়া-বাণিজ্য নিয়ে ট্রাম্পের রক্তচক্ষুর আবহেই বড় খবর। আগামী ডিসেম্বরে জি-২০ সামিটে যোগ দিতে ফ্লোরিডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক(Narendra Modi) বৈঠকের সম্ভাবনা।
চলতি বছরের ১৪-১৫ ডিসেম্বর ফ্লোরিডায় বসছে জি-২০ লিডার্স সামিট(Narendra Modi)। সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। সূত্রের খবর, সেই সম্মেলনেই আমন্ত্রিত প্রধানমন্ত্রী মোদি। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি(Narendra Modi)।
এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি আমেরিকায় পাশ হওয়া বিল অনুযায়ী, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য করা দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারে (Narendra Modi)আমেরিকা। বিলে সই করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল(Narendra Modi) কেনে ভারত, ফলে এই বিল ভারতের জন্য বড় ধাক্কা। এই টানাপোড়েনের মাঝেই মোদি-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে।
শুধু আমেরিকা নয়, এই সফরে(Narendra Modi) কানাডা যাওয়ারও কথা রয়েছে মোদির। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ডিসেম্বরে মোদির সফর নিয়ে তিনি আশাবাদী(Narendra Modi) এবং তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন। সব মিলিয়ে, (Narendra Modi)বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর ভারত-মার্কিন এবং ভারত-কানাডা সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
