JAMMU KASHMIR:অনন্তনাগে পুলিশকর্মী খুনের পর পালটা অ্যাকশন, ২ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী
JAMMU KASHMIR
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বাজারের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হলেন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি (JAMMU KASHMIR)। এই ঘটনার পর উপত্যকাজুড়ে জোরদার তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। রাতভর অভিযানে লস্করের ২ জঙ্গির বাড়ি বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল।
পুলিশ আধিকারিকের মৃত্যুর পর ২০০০ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর। (JAMMU KASHMIR) ধ্বংস হওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম আদিল আহমেদ ঠোকার। নিরাপত্তাবাহিনীর দাবি, সে সক্রিয় লস্কর জঙ্গি। শক্তিশালী বিস্ফোরণে তার বাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ি, ধর্মীয় স্থাপনা এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি নিয়ে দ্বিতীয়বার ঠোকার পরিবারের বাড়ি ভাঙল নিরাপত্তাবাহিনী। গত বছর এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গুরি গ্রামে থাকা ঠোকার পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এরপর নতুন করে বাড়ি তৈরি করে পরিবারটি। এদিনের অভিযানের আগে পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে যেতে বলা হয়। (JAMMU KASHMIR) অন্য বাড়িটি হারুন রশিদ নামের আরও এক লস্কর জঙ্গির। পুলিশ সূত্রে খবর, হারুন এবং আদিল দুজনেই ২০১৮ সাল থেকে সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত।
পুলিশকর্মী খুনের ঘটনায় কড়া বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উপত্যকায় আপাতত জোরদার নজরদারি ও তল্লাশি অভিযান চলছে, যাতে আরও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। (JAMMU KASHMIR)
